আন্তর্জাতিক

সহস্রাধিক মৃত্যুর ভারে কাতর আফগান, সাহায্যের আহ্বান

  • 6:25 am - June 23, 2022

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আর আফগান সরকারের মুখপাত্র গতকাল বুধবারই জানিয়েছিল এক হাজারের বেশি মানুষ ৬.১ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও দেড় হাজারের বেশি। সেই হিসেবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এখনও অনেক প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল। এর মধ্যেই আবার বাড়তি বিপদ হিসেবে হানা দিয়েছে বৃষ্টি, তাই ভূমিকম্প কবলিত পাকতিয়া প্রদেশে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। স্বজনের মরদেহ মর্গ কিংবা কবরে রেখে, অথবা নিখোঁজ স্বজনের খোঁজ করতে করতেই নির্মম পরিস্থিতি আফগানিস্তানের মানুষদের বাধ্য করছে খাবার আর মাথা গোঁজার ঠাইর জন্য হাত পাততে।

যুদ্ধ কবলিত দেশটির অর্থনীতির ঝুলিও ফাঁকা। তাই বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে আছে আফগান সরকার। ক্ষমতায় বসা গোষ্ঠীটিও সাফ জানিয়ে দিয়েছে, ধ্বংসস্তুপে দাঁড়িয়ে আশ্রয় আর খাবারের জন্য হাত বাড়িয়ে থাকা মানুষদের সহায়তা করার মতো সক্ষমতা তাদের নেই। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, তার সংস্থা আফগানিস্তানকে সহায়তা করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত। এরইমধ্যে স্বাস্থ্যকর্মীদের দল, চিকিৎসা সামগ্রী ও জরুরি আশ্রয় ব্যস্থপনা টিম ভূমিকম্প কবলিত এলাকার দিকে রওয়ানা দিয়েছে।

স্থানীয় সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বারমাল ও গায়ান জেলা। এরমধ্যে গায়ানের একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভুক্তভোগী শাবির বলেন, ‘ছাদ খুলে পড়ে যায়, আমি আটকা পড়ি, তবে আমি আকাশ দেখতে পাচ্ছিলাম। আমার কাঁধ ভেঙে গেছে, মাথায় আঘাত লেগেছে। তবে আমি বেরিয়ে আসতে পেরেছি। আমি নিশ্চিত আমার পরিবারে সাত অথবা নয়জন আমার মতো আটকা পড়েছিলেন, তাদের কেউই বেঁচে নেই।’ এছাড়াও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্থানীয়রা কারো সাথে যোগাযোগও করতে পারছেন না।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au