খেলাধুলা

বাংলাদেশের শীর্ষস্থান কেড়ে নিতে পারে ইংল্যান্ড

  • 2:41 pm - June 21, 2022

দীর্ঘ সময় ধরে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের শীর্ষস্থানটি দখলে রেখেছে বাংলাদেশ। তবে এবার টাইগারদের হটিয়ে দিতে পারে ইংল্যান্ড। বুধবারই বাংলাদেশ নেমে যেতে পারে দুই নম্বর অবস্থানে। এদিন আমলিস্টভিনে ‘দুর্বল’ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামছে ইংলিশরা। এই ম্যাচেও পরিষ্কার ফেবারিট ইয়ন মরগ্যানের দল।

আগের দুই ম্যাচে নেদারল্যান্ডসকে পাত্তাই দেয়নি ইংল্যান্ড। প্রথম ওয়ানডেতে দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড গড়ে জিতেছে ২৩২ রানে, দ্বিতীয়টিতে জয় ৬ উইকেটের। ডাচদের সামনে তাই আরেকটি পরাজয় অপেক্ষা করছে, আন্দাজ করাই যায়। সেটি হলে বিশ্বকাপ সুপার লিগে আরও ১০ পয়েন্ট পাবে ইংল্যান্ড। পেছনে ফেলবে বাংলাদেশকে।

১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে আছে তামিম ইকবালের দল। এক ম্যাচ কম খেলে ১১ জয়ে ১১০ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড। একটি ম্যাচ ফল না হওয়ায় সঙ্গে আবার যোগ হয়েছে ৫ পয়েন্ট। অর্থাৎ ইংল্যান্ডের পয়েন্ট এখন ১১৫। নেদারল্যান্ডসের বিপক্ষে বুধবার জিতলে আরও ১০ পয়েন্ট যোগ হবে। সেক্ষেত্রে ইংল্যান্ডের পয়েন্ট হবে ১৮ ম্যাচে ১২৫। বাংলাদেশের চেয়ে পাঁচ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে চলে আসবে ইংলিশরা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au