সাক্ষাৎকার

প্রোটিয়াদের কাছে ভারতে টানা পরাজয়

  • 6:50 pm - June 12, 2022
প্রোটিয়াদের কাছে ভারতে টানা পরাজয়

স্পোর্টস: দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচে অপরাজিত ছিল ভারত। তবে সেই অবস্থান থেকে ভারতকে তাদের মাঠে অনেকটাই মাটিতে নামিয়ে এনেছে সফরকারীরা। ঐতিহাসিক রান তাড়ায় প্রথম ম্যাচ জিতেছিল সফরকারীরা। সেই তুলনায় দ্বিতীয় ম্যাচ সহজেই জিতল প্রোটিয়ারা। ৪ উইকেট আর ১০ বল হাতে রেখেই ভারতের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য টপকে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।

ওড়িশার বারাবাতি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ভারত। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় মাত্র ১ রানের মাথায় বিদায় হলে দ্বিতীয় উইকেটে ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ারের ৪৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। ২১ বলে ৩৪ রান করে দলীয় ৪৮ রানে আনরিখ নরকিয়ার বলে কিষান (২১ বলে ৩৪) ফিরে গেলে আবারও বিপদে পড়ে ভারত। শেষ দিকে দীনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে স্বাগতিকরা স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৪৮ রান তুলতে সক্ষম হয়।

প্রথম ম্যাচে ২১১ রান তাড়া করে জয় পাওয়া প্রোটিয়াদের জন্য এই লক্ষ্য মামুলি। যদিও পাওয়ার প্লের মধ্যেই মাত্র ২৯ রানে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার প্রোটিয়াদের ৩ উইকেট তুলে নিয়ে কিছুটা আশার সঞ্চার করেন স্বাগতিক শিবিরে। তবে অধিনায়ক তেমবা বাভুমা এক প্রান্তে দৃঢ়তার সঙ্গে খেলেন ৩০ বলে ৩৫ রানের বুদ্ধিদীপ্ত ইনিংস।

তবে এদিন প্রোটিয়াদের হয়ে আক্ষরিক অর্থে ম্যাচজয়ী ইনিংসটি খেলেছেন পাঁচে নামা হেনরিখ ক্লাসেন। শুরুর ধাক্কা কাটিয়ে ৪৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। দল যখন জয় থেকে আর মাত্র ৪ রান দূরে তখন হার্শাল প্যাটেলকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন তিনি। তবে এই ক্লাসেনকে সঙ্গ দেওয়া প্রথম ম্যাচে জয়ের অন্যতম নায়ক ডেভিড মিলার (১৫ বলে ২০*) ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন।

এই শাখার আরও খবর

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au