বিনোদন

‘কোটি টাকা কাবিনে’ ডিপজলের ছেলের বিয়ে!

  • 2:33 pm - June 11, 2022

‘কোটি টাকা কাবিন’ নামে সিনেমা করেছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আর সেই সিনেমার প্রভাব পড়ল তার পারিবারিক জীবনেও। কোটি টাকার কাবিনে নিজের বড় ছেলেকে বিয়ে করালেন ডিপজল। শুক্রবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। জমকালো এ আয়োজনের উপস্থিত থাকবেন ১০ হাজার অতিথি!

গত ৮ জুন সন্ধ্যায় রাজধানীর মিরপুর প্রিন্স বাজার কমিউনিটি সেন্টারে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা রাজকীয় পোশাকে হাজির হন। এর আগে গত ৫ জুন সাভারে লাজ পল্লীতে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে সৌমিক-তাসফিয়ার গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। মহা ধুমধামে ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠান এখন মিডিয়া পাড়ার আলোচনায়।

জানা গেছে, ছেলে সাদ্দাম সৌমিক অমিকে বিয়ে করিয়েছেন ডিপজল। কনের নাম কাজী তাসফিয়া। চাঁদপুরের এক রাজনৈতিক পরিবারের মেয়ে তাসফিয়া। প্রিন্স বাজার সুপার মলের স্বত্বাধিকারী ও প্রিন্স গ্রুপের পরিচালক কাজী মানিকের মেয়ে তিনি। তাসফিয়াদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। সেখানে তরপুরচন্ডী কাজীবাড়ি তার পৈত্রিক ভিটা।

কাজি তাসফিয়ার আরেকটি পরিচয় তিনি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের (সাবেক সাখুয়া) সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খান মনা খার মেয়ের ঘরের নাতনি। মনা খার একমাত্র মেয়ে স্বপ্না বেগমের কন্যা কাজি তাসফিয়া।

এ বিষয়ে ডিপজল বলেন, ‘করোনার কারণে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, আমার চলচ্চিত্রের সহকর্মী, রাজনৈতিক ও ব্যবসায়িক বন্ধুদের বলতে পারিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তাই এবার সবাইকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করছি। সবাই আমার ছেলে ও বউমার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, অভিনেতা ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে। এর আগে ২০১৮ সালের জুনে মেয়ে ওলিজা মনোয়ারের বিয়ে দিয়েছেন এ অভিনেতা। এবার বড় ছেলেকে বিয়ে করালেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au