বিনোদন

ফেরদৌস ও নিপুণের সুজন মাঝি

  • 6:33 am - June 06, 2022

বাংলাদেশের খ্যাতিমান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করছেন নতুন সিনেমা ‘সুজন মাঝি’। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিপুণ। গ্রামীণ ধরনের চরিত্রে তাদের দেখা যাবে। ঢাকার পার্শ্ববর্তী কয়েকটি লোকেশনে তাদের অভিনয়ে দেখা যাবে। আশির দশকের রোমান্টিক প্রেমের গল্প এবং প্রতিবাদী নারী নেতৃত্ব এ দুই বিষয়কে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প। গ্রামের পটভূমিতে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।

এতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ঝন্টু স্যারের সিনেমায় কাজ করছি। তিনি একজন অভিজ্ঞ নির্মাতা। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। এটা একটা ফোক সিনেমা। মাঝখানে অনেক দিন ফোক ঘরানার সিনেমায় কাজ করা হচ্ছিল না। এখন এ সিনেমার মধ্য দিয়ে আবার ফোক সিনেমায় কাজ করছি। এ ধারার সিনেমা নতুনভাবে দর্শক দেখতে পাবে।

নিপুণ বলেন, গ্রামীণ গল্পে খুব বেশি সিনেমা নির্মাণ হয় না। দীর্ঘদিন পর এ ধরনের গল্পে সিনেমা নির্মাণ হবে, মূলত এ বিষয়টির জন্য সুজন মাঝির সঙ্গে যুক্ত হয়েছি। ঝন্টু আঙ্কেল গুণী নির্মাতা। তার সঙ্গে কাজ করতেও ভালো লাগবে। এ সিনেমায় আরও অভিনয় করবেন- খ্যাতিমান নির্মাতা কাজী হায়াৎ, সেলিম, সিয়াম খান ও গাঙ্গুয়াসহ অনেকেই। সিনেমাটির সব গান লিখেছেন প্রযোজক আবু সাঈদ খান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au