বিনোদন

কত সম্পদের মালিক ঐশ্বরিয়া?

  • 2:47 pm - May 31, 2022

কান চলচ্চিত্র উৎসব থেকে স্বামী ও কন্যা-সহ সম্প্রতি মুম্বাই ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। উপার্জনের নিরিখে বর্তমানে বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের মধ্যে অন্যতম তিনি। শুধু সিনেমা নয়, আরও বহুভাবেই আয় করেন ঐশ্বরিয়া। সমাজকল্যাণমূলক বহু কাজের সঙ্গেও তিনি যুক্ত। কন্যা আরাধ্যার সঙ্গে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে যেতে দেখা গেছে এই বলিউড সুন্দরীকে।

ব্যবসার ক্ষেত্রেও ঐশ্বরিয়া পিছিয়ে থাকেননি। বেঙ্গালুরুর একটি স্টার্টআপ সংস্থার জন্য তিনি এক কোটি রুপি বিনিয়োগ করেছেন। এই সংস্থাটি এমন একটি পদ্ধতি চালু করেছে, যেখানে পরিবেশগত বিভিন্ন উপাদান পরিমাপ করা হয়। এছাড়াও পুষ্টিকর উপাদান প্রস্তুতকারী এক স্টার্টআপ সংস্থার জন্য ৫ কোটি রুপি বিনিয়োগ করেছেন ঐশ্বরিয়া। সংবাদ সংস্থা সূত্রের খবর, মহারাষ্ট্রের একটি বায়ুশক্তি প্রকল্পের জন্য কয়েক বছর আগে তিনি বিপুল অর্থদান করেছিলেন তিনি। এসব সংস্থা থেকে ঐশ্বরিয়া নির্দিষ্ট পরিমাণ অর্থও পান।

বলিউডের অন্দরের খবর, এই মুহূর্তে অমিতাভের পুত্রবধূ সিনেমা প্রতি ১০ থেকে ১২ কোটি রুপি উপার্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞাপন শুট করে তিনি ভারতীয় মুদ্রায় ৮০ থেকে ৯০ কোটি রুপি পান। ‘লাক্স’ সাবানের বিজ্ঞাপন ইতোমধ্যেই ভক্তদের মন কেড়েছে। এছাড়াও বিভিন্ন প্রসাধনী, গয়না ও ঘড়ির নামকরা ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপনের চুক্তি করেছেন ঐশ্বরিয়া। শুধু বলিউড নয়, দক্ষিণী সিনেমাতে তাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। হলিউডেও যথেষ্ট সমাদর পেয়েছেন তিনি।

তবে, বিজ্ঞাপন শুট এবং ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমেই তিনি অধিক মাত্রায় অর্থ উপার্জন করেন। মুম্বাইয়ের ‘জলসা’তে বচ্চন পরিবারের সবাই একসঙ্গেই থাকেন। তবে, জুনিয়র বচ্চন এবং ঐশ্বরিয়া দু’জন মিলে দুবাইয়ে প্রাসাদের মতো একটি ভিলা কিনেছেন। এছাড়াও, মুম্বাইয়ে বান্দ্রার কাছে এই দম্পতি ২১ কোটি রুপি খরচ করে একটি আবাসন কিনেছেন। দামি গাড়ি কেনার শখও আছে ঐশ্বরিয়ার। তার বাড়ির গ্যারাজে সারি করে দাঁড়িয়ে থাকে বিলাসবহুল গাড়ি। এর মধ্যে মার্সিডিজ বেঞ্জ, অডি, লেক্সাসের মতো দামি গাড়িও রয়েছে।

২০০৪ সালে ‘ঐশ্বরিয়া রাই ফাউন্ডেশন’ চালু করেন তিনি। এর উদ্দেশ্য, ভারতের দুঃস্থ, বিশেষত গ্রামীণ অঞ্চলের দরিদ্রদের আর্থিক সাহায্য প্রদান। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া ভারতের সবচেয়ে বেশি আয়কর প্রদানকারীদের মধ্যেও একজন। জানা গেছে, ঐশ্বরিয়ার সম্পদের পরিমাণ ৭৭৬ কোটি রুপি। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au