বিনোদন

‘তালাশ’র ট্রেইলার প্রকাশ, প্রেক্ষাগৃহে ১৭ জুন

  • 6:42 am - May 22, 2022

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী ও নবাগত চিত্রনায়ক আদর আজাদ অভিনীত প্রথম সিনেমা ‘তালাশ’। আগামী ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। রোমান্টিক থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। গান ও ফার্স্টলুক প্রকাশের পর এবার এলো মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার। গত বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে অ্যাকশন-রোমান্সে ভরা তিন মিনিটের সিনেমার ট্রেইলার। আগামী ১৭ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বুবলী বলেন, সিনেমার প্রকাশিত গান দুটি দর্শক বেশ পছন্দ করেছে। এই সিনেমার প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর সিনেমার গল্প এককথায় চমৎকার। দর্শক ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছে। আশা করি, আমাদের প্রথম জুটির সিনেমাটি দর্শকদের পছন্দ হবে। এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, দুটি গান ও ফার্স্টলুক প্রকাশের পর এবার এলো সিনেমাটির ট্রেইলার। গান দুটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। অনেক আগেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি। তবে আগামী ১৭ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আমাদের প্রথম জুটির সিনেমাটি। তবে এটুকু বলতে পারি, প্রথম সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবে না।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। প্রথম সিনেমা মুক্তির আগেই আদর আজাদ-বুবলী সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন। বর্তমানে সিনেমাটি নির্মাণাধীন রয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au