বিনোদন

প্রধান অতিথি হয়ে আসছেন বলিউডের শিল্পা, নাচবেন শেরাটনে

  • 4:24 pm - May 18, 2022

ঢাকা মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। ঢাকায় ইভান ডান্স ট্রুপের সঙ্গে নাচের পারফর্ম করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। অবশ্য এক ভিডিওবার্তায় শিল্পাও ঢাকায় আসার বিষয়টি জানিয়েছেন। জানা গেছে, ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ও এক্সপো ২০২২’ ঢাকা শেরাটন হোটেলে ২৮ জুলাই শুরু হয়ে এটি শেষ হবে ৩০ জুলাই। আর শেষ দিনের প্রধান অতিথির আসনে বসবেন শিল্পা। তার পাশাপাশি দেশের খ্যাতনামা কোরিওগ্রাফার সোহাগের কোরিওগ্রাফিতে স্টেজ মাতাবেন শিল্পা শেঠি।

ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় গায়ক এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন। পাশাপাশি দেশের খ্যাতনামা তারকাদেরও পারফর্ম করতে দেখা যাবে। এ ব্যাপারে কোরিওগ্রাফার সোহাগ বলেন, ‘আমি মাত্রই যুক্ত হলাম এই প্রজেক্টের সঙ্গে। শিল্পা শেঠী আগামী ৩০ জুলাই ঢাকা আসবেন। মিরর ম্যাগাজিন আয়োজিত বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে ঢাকা আসছেন তিনি। অনুষ্ঠানে তিনি পারফর্মও করবেন।

উনার সঙ্গে বাংলাদেশের দুজন পারফর্ম করবেন, তবে তাদের এখনো চূড়ান্ত করা হয়নি। আশা করছি ভালো কিছু হবে।’ এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাশন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন শিল্পা।

কদিন আগেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিল্পা। গত বছর ‘হাঙ্গামা টু’ দিয়ে ফিরলেও খুব একটা আলোচনায় আসতে পারেননি। সেই সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। ‘নিকম্মা’ সিনেমার মধ্য দিয়ে ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সাব্বির খান পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au