বিনোদন

বলিউডে কেউ বন্ধু হওয়ার যোগ্য নয়: কঙ্গনা

  • 5:03 am - May 18, 2022

বলিউড নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন কঙ্গনা রানাউত। অভিনেত্রী তার ঠোঁটকাটা স্বভাবের কারণে বেশ সমালোচিত। সম্প্রতি সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, বিটাউনে তার কোনো বন্ধু নেই। এমনকি আরও বলেছেন, ইন্ডাস্ট্রিতে এমন কেউ তার ঘনিষ্ঠ নেই, যাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন ‘কন্ট্রোভার্সি কুইন’। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ‘ধাকড়’।

ছবির প্রচারে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, কোন কোন বলিউড তারকাকে নিজের বাড়িতে আমন্ত্রণ করবেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘বলিউডের কোনো তারকার আমার বাড়িতে পা রাখার যোগ্যতা নেই। বাড়িতে ডাকার কোনো প্রয়োজনও নেই। বাইরে দেখা হলে ঠিক আছে।’বলিউডের কাউকে নিজের বন্ধু হওয়ার যোগ্যও মনে করেন না কঙ্গনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তার বন্ধু হওয়ার যোগ্যতা কারও নেই। এমন বিতর্কিত মন্তব্য অবশ্য করেই থাকেন কঙ্গনা। কিছু দিন আগেই বলিউডের তারকাদের সিদ্ধ ডিমের সঙ্গে তুলনা করেন তিনি।

সম্প্রতি জোয়া আখতারের ‘দ্য আর্চি’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখকন্যা সুহানা, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য এবং শ্রীদেবীকন্যা খুশি কাপুর। মনে করা হচ্ছে, তাদের লক্ষ্য করেই এমন মন্তব্য করেন কঙ্গনা। উল্লেখ্য, অ্যাকশন প্যাকড ‘ধাকড়’ সিনেমায় স্পেশাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শত্রুকে নিমেষে খুন করে ফেলতে পারে অগ্নি। প্রতিপক্ষের রক্ত ঝরানোর আগে দ্বিতীয়বার ভাবে না, যা কাজ দেওয়া হয়, তা করতে লাশের পাহাড় পেরিয়ে যেতে পারে সে।

মিশন ইম্পসিবল বলে তার জীবনে কিছুই নেই। এ অগ্নিকেই নারী পাচার সমস্যার সমাধান করার দায়িত্ব দেয় রিংমাস্টার ওরফে হ্য়ান্ডলার। গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। অর্জুন রামপাল অভিনয় করেছেন রুদ্রবীরের ভূমিকায়। তার সঙ্গে রোহিনী হিসেবে দেখা যাচ্ছে দিব্যা দত্তকে। এ ছাড়া রয়েছেন শরিব হাসমি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au