বিনোদন

বলিউড-দক্ষিণী সিনেমার তারকাদের পারিশ্রমিক কত

  • 5:44 am - May 15, 2022

বিদেশি দর্শকদের কাছে দীর্ঘদিন ধরে ভারতীয় চলচ্চিত্র মানেই ছিল বলিউডের হিন্দি সিনেমা। এই উপমহাদেশের মানুষ ছবি বলতে হিন্দি সিনেমাকেই প্রাধান্য দিতো। কিন্তু এখন দক্ষিণী সিনেমার জয়জয়কার। মানুষের মুখে মুখে ‘কেজিএফ’, ‘আরআরআর’, ‘পুষ্পা’র মতো ছবির নাম। ফলে বলিউডে এক ধরনের অশনি সংকেতের আভাস। এ অবস্থায় বলিউডে অনেক পরিচালকই দক্ষিণী তারকার ওপর ভরসা রাখছেন। এ ক্ষেত্রে দেখা দিয়েছে পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্ব। যেমনটি বললেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু। তিনি নাকি বলিউডে কাজের অফার পেলে তাতে রাজি হবেন না।

কারণ, বলিউড নাকি উপযুক্ত পারিশ্রমিক তাকে দিতে পারবে না। যদিও পরে এই ভোল পাল্টে ভিন্ন কথা বলেছেন মহেশ বাবু! তিনি বলিউড হাঙ্গামাকে বলেছেন, আগের কথাগুলো আমি যেভাবে বলেছি, সেভাবে উপস্থাপন হয়নি। প্রস্তাব পেলে আমি হিন্দি সিনেমায়ও কাজ করবো। ইচ্ছা একদম যে নেই, তেমনটা নয়। এবার দেখে নেওয়া যাক আসলে বলিউডে কোন তারকার পারিশ্রমিক কত। ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সেখানে বলা হয়, শাহরুখ, সালমান ও আমির খান বর্তমানে আর পারিশ্রমিক নেন না। তারা লভ্যাংশের ভিত্তিতে কাজ করেন। হৃতিক রোশনও লভ্যাংশের বিনিময়ে করেন চুক্তি সই। প্রতিবেদনে বলা হয়, বলিউডের অক্ষয় কুমার একটি ছবির জন্য ১৩৫ কোটি টাকা পেয়েছেন। অক্ষয়ের পরই রয়েছেন রণবীর কাপুর। তার ছবি পিছু আয় ৭০ কোটি টাকা।

অপরদিকে রণবীর সিং একটি ছবির জন্য ৫০ কোটি টাকা পান। অ্যাকশন স্টার টাইগার শ্রফ ছবি পিছু পারিশ্রমিক ৫০ কোটি টাকা নেন। বরুণ ধাওয়ান প্রত্যেক ছবির জন্য নেন ৩৫ কোটি টাকা পারিশ্রমিক। শাহিদ কাপুর একটি ছবির জন্য ৩০ কোটি টাকা নেন। অপরদিকে দক্ষিণী তারকা প্রভাস, রামচরণ, এনটিআর জুনিয়র, যশদের পারিশ্রমিকও কম নয়। দাক্ষিণাত্যের রজনীকান্ত প্রতি ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন। ‘বাহুবলী’র আগে যে প্রভাসের আয় ছিল ৭ কোটি টাকা তিনি নাকি এখন একটি ছবির জন্য ১০০ কোটি পারিশ্রমিক চেয়েছেন।

আর মহেশ বাবু প্রতি ছবির জন্য ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। এখন ছবি পিছু ৮০ কোটি টাকা নেন। মালয়ালম সুপারস্টার মোহনলালের আয় ৬৪ কোটি টাকা। এনটিআর জুনিয়র এবং রামচরণ নাকি ‘আরআরআর’ ছবির জন্য ৩৩ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। ‘পুষ্পা’ সিনেমা খ্যাত তারকা আল্লু অর্জুনের ছবি পিছু আয় ৩৫ কোটি টাকা বলে জানা গেছে।  ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমার জন্য নাকি ২৭-৩০ কোটি টাকা পেয়েছেন কন্নড় তারকা যশ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au