বিনোদন

আমার কাজে সে কখনই হস্তক্ষেপ করে না: মিম

  • 8:37 am - May 14, 2022

গত ৪ জানুয়ারি ধুমধামে বিয়ে সারেন বিদ্যা সিনহা মিম। ছয় বছরের প্রেমিক সনি পোদ্দারকে বিয়ে করেন ঢালিউডের এই শীর্ষস্থানীয় নায়িকা। ভক্ত-অনুরাগীদের ধারণা ছিল, বিয়ের পর কাজে ভাটা পড়বে অভিনেত্রীর। কিন্তু সেই ধারনা মিথ্যা করে বিয়ের পর পরই শুটিংয়ে ফেরে সবাইকে তাক লাগিয়ে দেন এই লাক্স তারকা।  তবে ঈদুল ফিতরে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। যদিও কাজ থেমে নেই এ তারকার।  বেশ কয়েকটি নাটক ও সিনেমার শুটিং শেষ করেছেন ইতোমধ্যে।  সেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী।

সব মিলিয়ে বিয়ের পুর্ণোদ্যমে সংসারে প্রবেশ করা মিমের অভিনয়জীবন সমানতালে চালিয়ে যাচ্ছেন। স্বামী সনি পোদ্দার কি কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছেন না, তাহলে? মিম জানালেন, না, তেমনটি হচ্ছে না। যদিও সনিকে এখন পর্যন্ত মিমের কোনো নাটকের শুটিং সেটে দেখা যায়নি। এ বিষয়ে এক গণমাধ্যমকে মিম বলেন, ‘সনি এখনো আমার সঙ্গে শুটিংয়ে যায়নি। কারণ সে আসলে আমার কাজে কখনই ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করতে চায় না।

শিগগিরই একটি ইউটিউব চ্যানেল আসছে মোশাররফ করিমের সঙ্গে অভিনীত মিমের একটি নাটক। পুর্ণোদ্যমে সংসারে প্রবেশ করা মিম কথা বললেন নিজের সাম্প্রতিক কাজ ও জীবন নিয়ে। যে কারণে বিয়ে তার অভিনয়জীবনে কোনো প্রভাব ফেলছে না বলেও জানান ছোট ও বড় দুই পর্দার তারকা। তিনি বলেন, ‘বিয়ের পর কোনো  পরিবর্তন ঘটেছে বলে মনে হচ্ছে না আমার। এটা সাধারণ ব্যাপার মনে হচ্ছে। বিয়ে জীবনের একটা অংশ। সময়ের সঙ্গেই আসা যে ব্যাপারটা।  আমি মনে করি পারসোনাল লাইফ আলাদা, কাজের লাইফ আলাদা। লাইফ যেভাবে কাটছিল, সেভাবেই কেটে যাচ্ছে।’

এ বিষয়ে ঢাকাই ছবির দুই তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও শাবনূরের প্রসঙ্গ টানেন মিম। বলেন, ‘আমি যখন থেকে মৌসুমী আপুকে চিনি বা তাকে দেখেছি, তখন তিনি দুই বাচ্চার মা। সন্তানের মা হলেও তিনি তখনো সেলিব্রিটি। আমার কিন্তু কখনই মনে হয়নি যে বিয়ে করার কারণে বা বেবি হওয়ার কারণে তিনি সরে গেছেন। আর শাবনূর আপুর বিষয়টি আলাদা, যত দূর জানি, তিনি বিয়ের পরও বেশ কয়েক বছর কাজ করেছেন। পরে দেশের বাইরে যাওয়ার কারণে কাজ করা হয়নি তার।’

প্রসঙ্গত ঈদে কোনো ছবি মুক্তি না পেলেও মোশাররফ করিমের সঙ্গে মিমের  ‘মনের মানুষ’ নামের একটি নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে।  এ ছাড়া ভিকি জাহেদের পরিচালনায় একটা শর্টফিল্ম করছি। সেখানে রোশানের বিপরীতে আছেন মিম।  ‘অন্তর্জাল’, ‘পরান’ নামের ছবিও রয়েছে মুক্তির অপেক্ষায়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au