বিনোদন

নুসরাত ফারিয়ার পোশাক পরবেন অসহায়রা

  • 2:38 pm - April 29, 2022

অসহায়দের জন্য নিজের অব্যবহৃত বা কম ব্যবহৃত পোশাকগুলো উপহার হিসেবে দিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের কাছে হম্তান্তর করেন ফারিয়া। রাজধানীর ঢাকা উদ্যান ও গাবতলীর দুই বস্তির মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে এ প্রতিষ্ঠান। এ সংগঠন ফারিয়ার পোশাকগুলো সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করবে।

নুসরাত ফারিয়া বলেন, সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের কাপড় বিতরণের পরিকল্পনা আমার পছন্দ হয়েছে। সে কারণে গত কোরবানির ঈদেও কাপড় দিয়েছিলাম। ১০ টাকার বিনিময়ে একেকটি পোশাক পাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষেরা। তারা ফ্রিতে নিচ্ছেন না। আর এটিকে আমি দান বলছি না। বলছি উপহার।

সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান বলেন, দরিদ্র মানুষদের জন্য আমরা ১০ টাকায় কাপড় তুলে দিই। এতে করে এটি দান নয়, তারা উপহার হিসেবে গ্রহণ করেন। এ কারণে গত ৫ বছর ধরে আমরা কাজটি করছি। এদিকে এবার ঈদে দীপ্ত টিভিতে প্রচারিতব্য ‘দ্য বক্স সিজন-৩’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

এ অনুষ্ঠানের প্রথম দুটি সিজন উপস্থাপনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। মাতৃত্বের কারণে তিনি এখন মিডিয়ার কাজ থেকে বিরত আছেন।  তাই এবার নুসরাত ফারিয়াকেই নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে। এ অনুষ্ঠানে উপস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, অনুষ্ঠানটি এর আগে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই এতে উপস্থাপনা করেছি।

আশা করছি এবারের সিজনটিও উপভোগ্যই হবে।  এ ছাড়া অভিনয় নিয়েও বেশ ব্যস্ততা আছে এ চিত্রনায়িকার। মুক্তির অপেক্ষার রয়েছে তার অভিনীত ‘পাতালঘর’, ‘পর্দার আড়ালে’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘বিবাহ অভিযান-২’ ও ‘ভয়’ নামের সিনেমাগুলো। ঈদের পর নতুন কয়েকটি কাজের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au