বিনোদন

গুজরাট হাইকোর্টের রায়ে স্বস্তিতে শাহরুখ খান

  • 1:34 pm - April 28, 2022

পাঁচ বছরের অপেক্ষা শেষে আইনি ঝামেলা থেকে মুক্তি পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। ভারতের গুজরাট হাইকোর্টের রায়ে বড়সড় স্বস্তি পেলেন তিনি। শাহরুখের নামের দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজ দিয়েছেন গুজরাট হাইকোর্ট। ২০১৭ সালে গুজরাটের ভাদোদারা রেলওয়ে স্টেশনে ‘রাইস’ ছবির প্রচারের সময় এক ব্যক্তির মৃত্যু হয়।

এরপরই ভাদোদারার নিম্ন আদালতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। শাহরুখের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দেওয়ার আবেদন জানিয়ে অভিনেতার আইনজীবীরা গুজরাট হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন, অবশেষে সেই রায় জানালেন আদালত।

ঠিক কী হয়েছিল ২০১৭ সালের ২৩ জানুয়ারি? ‘রাইস’ ছবির প্রচারে অভিনব প্রচার কৌশল বেছে নিয়েছিলেন শাহরুখ খান। তবে সেই প্রচারের ফাঁকে যেকোনও ব্যক্তির মৃত্যু ঘটতে পারে তা দুঃস্বপ্নেও ভাবেননি শাহরুখ খান। ট্রেনে চেপে ১৭ ঘণ্টায় মুম্বাই থেকে দিল্লি পৌঁছেছিলেন শাহরুখ। সেই রেল সফরে একাধিক স্টেশনে ছবির প্রচার সারেন বলিউড তারকা। এই সফর চলাকালীন ভাদোদারা স্টেশনের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন ‘রাইস’ শাহরুখ, তখন সেখানে হুড়োহুড়ি পড়ে যায়।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে জনতাকে নিয়ন্ত্রণে আনতে লাঠি-চার্জ পর্যন্ত করতে হয় পুলিশকে। তখনই প্ল্যাটফর্মে পড়ে যান ফরিদ খান নামের এক ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে যাওয়াহলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর রেল পুলিশে শাহরুখের নামে অভিযোগ করেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। ভারতীয় দণ্ডবিধির ১৪৭ , ১৪৯ , ৪২৭ , ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়েছিল শাহরুখ খানের বিরুদ্ধে।

দাঙ্গা বাঁধানো, অবৈধ জমায়েত , সরকারি সম্পত্তি নষ্টের মতো গুরুতর অভিযোগ আনা হয় শাহরুখ খানের বিরুদ্ধে। এই সব অভিযোগ থেকেই এদিন রেহাই পেলেন বলিউড বাদশাহ। রাহুল ঢোলাকিয়া পরিচালিত রইস ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au