শিক্ষা

এমপিওভুক্তির তালিকায় ২৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান, ঈদের পর ঘোষণা

  • 2:54 pm - April 04, 2022

নতুন এমপিওভুক্তির জন্য সারাদেশ থেকে প্রায় সাড়ে সাত হাজার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদন করা হয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার ৫০০ প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ করেছে। ঈদের আগে এ তালিকা চূড়ান্ত করতে চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে মে মাসের মধ্যে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সংক্রান্ত এক সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যাচাই-বাছাই কমিটিসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী কমিটির কাছে খসড়া তালিকা দেখতে চান। এ তালিকায় যুক্ত করা কোন প্রতিষ্ঠানের কী অবস্থা তা জানতে চান।

তালিকা দেখার পর সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে যেন কোনো ধরনের অনিয়ম না হয়। নীতিমালা অনুযায়ী যারা শর্ত পূরণ করবে তাদের নাম যুক্ত করতে নির্দেশ দেন তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই শেষ করে খসড়া তালিকা মন্ত্রীর কাছে তুলে দিতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সাধারণ স্কুল-কলেজ থেকে প্রায় সাড়ে ৪ হাজার আর কারিগরি ও মাদরাসা থেকে প্রায় তিন হাজার আবেদন আসে। সেখান থেকে শর্ত পূরণ ও যাচাই-বাছাইয়ে সঠিক তথ্য পাওয়া গেছে এমন আড়াই হাজার প্রতিষ্ঠানের নাম যুক্ত করছে কমিটির সদস্যরা।

তালিকায় যুক্ত কিছু প্রতিষ্ঠান আবারও যাচাই করতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। সব ঠিক হলে আগামী দুই সপ্তাহের মধ্যে আবারও সভা করে শিক্ষামন্ত্রী তালিকায় স্বাক্ষর করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। সেখান থেকে অনুমোদনের পর তা প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে।

ঈদের আগে খসড়া চূড়ান্ত হতে পারে। কবে তালিকা প্রকাশ করা হবে তা শিক্ষামন্ত্রী জানাবেন। তিনি বলেন, এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী যারা কাম্য শর্ত পূরণ করেছেন ও প্রাপ্ত তথ্য মাঠ কর্মকর্তারা সঠিক বলে নিশ্চিত করেছেন সেসব প্রতিষ্ঠানের নাম যুক্ত করা হয়েছে। ভুল যাতে না হয় আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আগামী এক থেকে দুই সপ্তাহ পর আবারও একটি সভা করা হতে পারে। সেখানে শিক্ষামন্ত্রী খসড়া তালিকা চূড়ান্ত করলে তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, যে সব শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করেছে সেগুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে, আমরা নিজেরা যাচাই-বাছাই করেছি। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে তথ্য আনা হয়েছে। যাদের শর্ত পূরণ করেছে ও যাচাই-বাছাইয়ে সঠিক পাওয়া গেছে সেসব প্রতিষ্ঠানকে খসড়া তালিকায় যুক্ত করা হয়েছে। এটি শিক্ষামন্ত্রীর কাছে তুলে দেওয়া হবে। বরাদ্দ অর্থ অনুযায়ী তিনি প্রতিষ্ঠানের সংখ্যা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au