বিনোদন

ইরানি নির্মাতার সিনেমায় জয়া

  • 9:28 am - April 04, 2022

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটি ইরানি প্রজেক্টে কাজ করছেন। বাংলাদেশে একটি প্রজেক্ট করতে ‘দিন-দ্য ডে’খ্যাত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম ও তার টিম চষে বেড়াচ্ছেন রাজধানীর নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্কের কিছু স্থানসহ বসুন্ধরার সোলমাইদ এলাকা। বিভিন্ন সূত্রের খবরে ও সরেজমিনে গিয়ে সেটার সত্যতাও পাওয়া গেল।

আজ সোমবার বসুন্ধরার সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট এন্ড রেস্টুরেন্টেসহ আশেপাশের এলাকায় ইরানি টিম জয়া আহসানকে নিয়ে সকাল থেকেই শুটিং শুরু করে। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমার নাম ‘ফেরেশতে’। যেখানে জয়া আহসান নাম ভূমিকা ‘ফেরেশতে’ চরিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু। দুইজনই বস্তিতে বসবাসকারীর পোশাকে সেজে রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে। জানা যায়, প্রায় ২০ দিনের শুটিং করবে ইরানি টিম। বেশিরভাগই হবে ডে-শ্যুট।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গের ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে অভিনয় করে কাজের স্বীকৃতিস্বরূপ টালিউডের ফিল্মফেয়ারে তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন জয়া। এর আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান জয়া। এরপর ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ ছবির জন্য ফের এই সম্মাননা পান তিনি। এছাড়াও ২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ও ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ সিনেমার জন্য ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন পাওয়া জয়া আহসান। তাকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই, আলোচনার কমতিও নেই। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au