বিনোদন

যে সিনেমা বদলে দিল স্বরা ভাস্করকে

  • 8:51 am - June 24, 2020
যে সিনেমা বদলে দিল স্বরা ভাস্করকে

ঢাকা; সাত বছর আগে ২০১৩ সালের ২১ জুন মুক্তি পেয়েছিল রানঝানা সিনেমাটি। আনন্দ এল রাই পরিচালিত ব্লকবাস্টার হিট এই সিনেমার অন্যতম অভিনয়শিল্পী স্বরা ভাস্কর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন এই সিনেমা নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা। তার আগে বলে

রাখি, এই ছবির মিউজিক করেছেন দুবার অস্কারজয়ী এ আর রহমান আর গানের কথা লিখেছেন ইরশাদ কামিল। এই সিনেমার গানের অ্যালবাম, গানের কথা, সুর সাত বছর পরেও প্রায় সমান জনপ্রিয়।

হিমাংশু শর্মার লেখা বানারাসির এই প্রেমের কাহিনিতে আরও অভিনয় করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা ধানুশ, সোনম কাপুর, অভয় দেওল, জিসান আইয়ূবসহ আরও অনেকে। বড় পর্দায় বিন্দিয়া চরিত্রের জন্য স্ক্রিন অ্যাওয়ার্ড ও জি সিনে অ্যাওয়ার্ডজয়ী ৩২ বছর বয়সী স্বরা জানান, এই সিনেমা তাঁর ব্যক্তিত্বকে খুঁজে পেতে সাহায্য করেছে।

স্বরা বলেন, ‘রানঝানা ব্যক্তি আমাকে বদলে দিয়েছে। পর্দায় আমার চরিত্রটা খুবই ধার্মিক। কিন্তু ব্যক্তি আমি একেবারে তার উল্টো। এই চরিত্র আমাকে আধ্যাত্মিকতায় বিশ্বাসী করেছে। রানঝানা সব সময় আমার হৃদয়ে তপ্ত দিনেও ঠান্ডা বাতাসের প্রশান্তি হয়ে থাকবে।’

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক করে স্বরা সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর করেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা করার সময়েই ২০০৯ সালে তিনি প্রথমবারের মতো বড় পর্দায় দেখা দেন। প্রথম আলোচনায় আসেন ২০১১ সালের তনু ওয়েডস মনু সিনেমার মাধ্যমে। আর ২০১৩ সালের রানঝানা ক্যারিয়ার গড়ে দেয় স্বরার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

পরিচালক বলেন, ‘সাত বছর পার হয়েছে। এখনো লোকের প্লে লিস্টে এই ছবির গান বাজে। মানুষ এখনো এই গানগুলোকে একই রকম ভালোবাসে। এই সিনেমা আমার কলিজার একটা টুকরা। আমি খুশি যে এখনো এই ছবি মানুষের হৃদয় ছুঁয়ে যায়।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au