মিডিয়া

মুগ্ধ মালাইকা থেকে টিনা আম্বানী! ফিউশনে তাক লাগাচ্ছেন বাংলাদেশি ডিজাইনার

  • 8:06 am - January 30, 2022

বাংলাদেশের ফ্যাশন জগতে তিনি নিজেই একটি ব্র্যান্ড। কনের সাজপোশাককে যিনি নতুন রূপে তুলে ধরেছেন কেতাদুরস্তদের কাছে। এই কাজে তার নাকি জুড়ি মেলা ভার। তিনি সারা করিম। বিয়ের দিন নিজেকে সাজাতে সারার নকশা করা পোশাকের উপরেই ভরসা রাখেন বাংলাদেশের বহু তারকা। তা সে নুসরাত ফারিয়া হোক বা বিদ্যা সিনহা মিম, পিয়া জান্নাতুল অথবা শিরিন শিলা— সারার সূক্ষ্ম কারিকুরিতে ভরা লেহেঙ্গা বা জারদৌজি অথবা নিছকই শাড়িতে মজেছেন এই অভিনেতা, মডেলরা।

সারার তৈরি পোশাকের দিকে নির্দ্বিধায় হাত বাড়িয়েছেন বলিউড তারকা মালাইকা অরোরা খান বা টিনা আম্বানীর মতো পরিচিত ব্যক্তিত্বও। নিজের পরিকল্পনা করা পোশাকে বিশেষত বিয়ের সাজে চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে নতুন আঙ্গিকও তুলে ধরেছেন সারা। বিয়ের সাজে ‘ফিউশন’ ঘটিয়ে ফেলেছেন তিনি। সারার তৈরি পোশাকে পশ্চিমী ধাঁচের ‘কাট’-এর সঙ্গে জুড়েছে বাংলাদেশের কারিগরদের সুনিপুণ হাতের কাজ।

‘ব্রাউডাল কালেকশন’-এর নিজস্ব ঘরানা তৈরি করা সারার শুরুটা কিন্তু ফ্যাশন জগতে হয়নি। বরং ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করার পর শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। বাংলাদেশের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর কাজ করেছেন। তারপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করছিলেন। পরে আচমকাই তাকে এ জগতে পা রাখতে হয়।

প্রায় ৩৭ বছর আগে কনের সাজপোশাক নিয়ে কাজ শুরু করেছিলেন সারা। সে সময় অবশ্য তার দাদি-শাশুড়ি কারিগরদের দিয়ে পোশাকের নকশা করতেন। সেই ব্যবসার ভার নেন সারা। বার্ধক্যজনিত কারণে দাদি-শাশুড়ি ব্যবসার কাজকারবার দেখতে পারতেন না। সে সময় থেকেই তার ব্যবসার দায়িত্ব নেন সারা। দাদি-শাশুড়ি তার অনুপ্রেরণা বলেও জানিয়েছেন তিনি। নিজের দাদিও তাকে উদ্বুদ্ধ করেছেন।

নিজের তৈরি কনের সাজে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করেন না সারা। বরং সূচের সূক্ষ্ম কাজর সঙ্গে পশ্চিমী ধাঁচের ‘কাট’-কেও গুরুত্ব দেন বলে জানিয়েছেন তিনি। দেশীয় কারিগরদের হাতের কাজ যে তার অন্যতম ভরসার জায়গা, তা-ও জানিয়েছেন সারা। তার পোশাকে ভরসা রেখেছেন বাংলাদেশি অভিনেতা মিম। সারার পোশাকেই বাগদান থেকে বিয়ে— উদযাপন করেছেন তিনি।

সারার ‘ব্রাইডাল কালেকশন’-এর মডেল হয়েছেন অভিনেতা নুসরাত ফারিয়া। বাংলাদেশের জনপ্রিয় মুখ নুসরাতকে সাজাতে কসুর করেননি সারা। পোশাকের নকশা তৈরিতে তার নিজের মতামতই আসল বলে জানিয়েছেন সারা। যে পোশাকে নিজে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তা-ই তৈরি করেন তিনি। বিয়ের পোশাকের সঙ্গে কনের সাজেরও পরিকল্পনা থাকে সারার। কনেতে কী ধরনের গয়না এবং প্রসাধনী মানানসই লাগবে, সে বিষয়েও ক্রেতাদের পরামর্শ দেন সারা। বাংলাদেশের তারকাদের অনেকেই সারার ‘ব্রাউডাল কালেকশন’-এ ভক্ত। তবে প্রতিবেশি দেশ ভারতের তারকাদেরও মন জয় করেছেন সারা।

মালাইকা অরোরা খান হেঁটেছেন তার ফ্যাশন শোয়ে। ভারতের বিশিষ্ট ধনী ব্যক্তি রিলায়্যান্স-কর্তা অনিল আম্বানীর ঘরনি টিনা আম্বানী যেচে সারার পোশাক কিনে নিয়েছেন। তার পোশাকে নিজেকে সাজিয়েছেন অভিনেতা লিজা রে-ও। সারার গুণমুগ্ধদের তালিকাটি কম দীর্ঘ নয়! দেশের মঞ্চের পাশাপাশি বিদেশেও নিজের তৈরি পোশাকের শো করেছেন সারা। তবে শুধুমাত্র কনের সাজপোশাকই বা শাড়িই নয়। সম্প্রতি জ্যাকেট, টিউনিক বা কামিজেও মন দিয়েছেন। স্টাইল আর নয়া ধাঁচের মেলবন্ধনে তাতেও নিজস্ব ছাপ রাখছেন সারা করিম।

সূত্র: আনন্দবাজার

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au