মিডিয়া

দীঘির কাছে ভোট চাইলেন তার বাবা

  • 7:49 am - January 24, 2022

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনের বাকি মাত্র আর চার দিন। দুই প্যানেলের সদস্যরা নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন ব্যাপক আকারে। নির্বাচনি আমেজে মুখর গোটা এফডিসি। চারদিক থেকে একটি অনুরোধ— ভোট চাই।  একটি ভোট যেন সোনার হরিণ।  আর কথা বেশ জানেন মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেতা সুব্রত।

নিজের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘির কাছে ভোট চাইলেন তিনি। রোববার বিকালে এফডিসিতে সাংবাদিকদের সামনেই দীঘির কাছে আনুষ্ঠানিকভাবে ভোট চান তার বাবা সুব্রত। উল্লেখ্য, গত বছর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির।  যদিও এর আগে দেড় ডজন সিনেমায় অভিনয় করেছেন।  আর সে সবই শিশুশিল্পী হিসেবে।  যে কারণে এতদিন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন না তিনি। এবারই সংগঠনটির সদস্য হয়েছেন। এবারই প্রথম ভোট দেবেন এই তরুণ নায়িকা।

প্রথমবারের মতো ভোটার হওয়া মেয়ে দীঘিকে রোববার সুব্রত বলেন, ‘প্রার্থনা ফারদিন দীঘি, তুমি এবার প্রথম ভোটার হয়েছ। তুমি জানো যে সহসাধারণ সম্পাদক পদে সুব্রত নামে এক শিল্পী দাঁড়িয়েছে। তিনি তোমার কী হয়, তা জানার দরকার নেই। তুমি এবার প্রথম ভোটার হিসেবে সুব্রতকে তোমার ভোট প্রদান করবে। এটিই আমি মনেপ্রাণে কামনা করি।’

বাবার এমন ভোট চাওয়া নিয়ে দীঘি বলেন, ‘বাবাকে আমি কখনও নির্বাচনে হারতে দেখিনি। তিনি সবসময় তার কর্মগুণে জয়ী হয়েছেন। আমি মনে করি আমার ভোট চাওয়ার জন্য বাবা জিতে যায় এমনটি নয়। তিনি সবার পছন্দের মানুষ। তাকে আপন মনে করে প্রতিবার সবাই ভোট দেয়।’

প্রসঙ্গত শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় পা রাখা দীঘির নায়িকা হিসেবে প্রথম সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’, যা গত বছর মুক্তি পায়। চলতি বছরের ২ এপ্রিল মুক্তি পেয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সব মিলিয়ে হালের ব্যস্ততম নায়িকা দীঘি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au