অর্থনীতি

‘জ্বালানি তেলের দাম ছুটছে ১০০ ডলারের দিকে’

  • 8:11 am - January 20, 2022

জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। গোল্ডম্যান স্যাচস ভবিষ্যদ্বাণী করেছে যে চলতি বছরই তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার হয়ে যেতে পারে। গোল্ডম্যান সাচসের বিশ্লেষকেরা বলছেন, ২০২২ সালের তৃতীয় কোয়ার্টারে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে। আর ২০২৩ সালের প্রথম তিন মাসে ব্যারেলপ্রতি তেলের দাম ১০৫ ডলারও হয়ে যেতে পারে।

প্রতিষ্ঠানটি জানায়, ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকলেও তেল বাজারে বিস্ময়করভাবে ঘাটতি রয়েছে। তাছাড়া ২০০০ সালের পর এই প্রথম তেল পরিসংখ্যানপত্র সর্বনিম্ন অবস্থায় নেমে যেতে পারে।

বিশেষজ্ঞরা তেলের দাম বাড়ার পেছনে কয়েকটি কারণ জানিয়েছেন। প্রথম ওপেক+ দেশগুলো তেলের উৎপাদন বাড়ানোর আহ্বান প্রতিরোধ করে যাচ্ছে। দ্বিতীয়ত রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতে ভূরাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

চলতি সপ্তাহের প্রথম দিকে হোয়াইট হাউস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিল যে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেছিলেন, তেল উৎপাদনকারী ও ভোগকারী দেশগুলোকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তেলের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়টি আমাদের ভাবনায় আছে।
ভূরাজনৈতিক উত্তেজনার জের ধরে সরবরাহ নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে চলতি সপ্তাহে তেলের দাম সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি দাঁড়ায় প্রতি ব্যারেল ৮৭ ডলার, ওয়েস্ট টেক্সাস ক্রুডের দাম হয় প্রতি ব্যারেল ৮৫ ডলার।

তেলের দাম বৃদ্ধি বাইডেন প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের কারণ। ২০২২ সালের মিডটার্ম নির্বাচনে এটি প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রে গত ডিসেম্বরে মুদ্রাস্ফীতি বাড়ে ৭ ভাগ। চার দশকের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ।
গত বুধবার গ্যাসের গ্যালনপ্রতি দাম ছিল প্রায় ৩.৩২ ডলার। গত বছরের একই দিনের তুলনায় দাম অনেক বেশি ছিল। গত বছর একই দিনে দাম ছিল ২.৩৯ ডলার।

চলতি বছরজড়েই এই ধারা অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হয়েছে। গ্যাসবাডি ইতোপূর্বে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল যে মেমোরিয়াল ডেতে গ্যালনপ্রতি মূল্য হতে পারে ৪ ডলার। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au