শিক্ষা

কুয়েটে ক্লাস শুরু, শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত ক্যাম্পাস

  • 8:16 am - January 09, 2022

টানা ৩৬ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর একাডেমিক কার্যক্রম শুরু হলো। আজ রবিবার সকালে ক্লাস শুরুর নির্ধারিত সময়ের আগেই নিজ নিজ বিভাগে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারও মুখরিত হয়ে উঠেছে। এর আগে, বিশ্ববিদ্যালয়ে ৭৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গত শুক্রবার (০৭ জানুয়ারী) সকাল ১০টা থেকে ছাত্রহল খুলে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার মুখেপাত্র রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, কুয়েটের ইইই শাখার প্রফেসর ও লালন শাহ হলের প্রভোস্ট ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র পরিস্থিতির অবনতির আশঙ্কায় গত ৩ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ও ছাত্র হল বন্ধ ঘোষনা করা হয়। জানা যায়, গত ৩০ নভেম্বর দুপুর ৩টার দিকে কুয়েটের ইইই শাখার প্রফেসর ও লালন শাহ হলের প্রভোস্ট ড. মো. সেলিম হোসেন হার্ট অ্যাটাকে মারা যান।  অভিযোগ ওঠে মৃত্যুর কয়েকঘন্টা আগে সেলিম হোসেন কুয়েট শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর মানসিক নিপিড়নের শিকার হয়েছিলেন। পরে তদন্ত কমিটির প্রতিবেদন যাচাই করে ৪৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি।

এদিকে, গত ৫ জানুয়ারী সিন্ডিকেটের ৭৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের বেশ কিছু নির্দেশনা দৃঢ়ভাবে মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বিধি ও আবাসিক হলের নিয়মাবলী কঠোরভাবে মেনে চলা, পরিচালক (ছাত্র কল্যাণ) এর পূর্বানুমোদন ছাড়া শিক্ষার্থীদের মিছিল, সভা-সমাবেশসহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ, ক্যাম্পাসের প্রবেশদ্বারসহ একাডেমিক এরিয়ায় শিক্ষা কার্যক্রম বহির্ভূত ব্যানার, ফেস্টুন, পোস্টার টানানো নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও কুয়েটের আবাসিক হলে ১৪ ব্যাচ বা তার পূর্ববর্তী ব্যাচসমূহের বসবাসরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ৩১ জানুয়ারীর মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au