জিল্লুর রহমান জয় : রাজশাহীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু কলেজে গতকাল রোবার নবীন বরণ ও কলেজ ডে উদযাপিত হয়েছে। জন্মশত বার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে কৃতজ্ঞতায় স্মরণ, ৩০ লক্ষ শহীদ, সম্ভ্রমহারা সাড়ে চার লক্ষ মা-বোন সহ যাদের লড়াই, সংগ্রাম, ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন তাদেরকে স্মরণ করে, কোরআন তেলোয়াত ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করে অনুষ্ঠানটি শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী কামাল, সভাপতি (ভারপ্রাপ্ত) বাংলাদেশ আওয়ামীলীগ, রাজশাহী মহানগর। বিশেষ অতিথি, নুরুল ইসলাম, অধ্যক্ষ, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। প্রধান বক্তা এ.এম.এম আরিফুল হক কুমার, সভাপতি গর্ভনিং বডি বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। কামরুজ্জামান উপাধ্যক্ষ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। সম্মানিত অতিথি, তৌহিদুল হক সুমন, কাউন্সিলর, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহীসহ সকল শিক্ষাক শিক্ষিকাগণ। এসময় বেলুন উড়িয়ে ও কেক কেটে কলেজ ডে স্নাতক (সম্মান/পাস) কোর্সের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ-২০২২ উদ্ধোধন করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এরপর উদ্বোধন অনুষ্ঠানে কলেজ থেকে একটি র্যালি বের হয়ে রাজশাহী নগরীর ভদ্রা মোড় প্রদক্ষিণ করে কলেজে গিয়ে শেষ হয়। র্যালিতে বঙ্গবন্ধু কলেজের সকল শিক্ষক শিক্ষিকাসহ সকল ছাত্র/ছাত্রী অংশ নেন। নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংস্কৃতির অনুষ্ঠানে আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ দিয়ে পুর অনুষ্ঠান জমিয়ে তুলেন কলেজের শিক্ষার্থীরা।

বর্তমানে এই কলেজে এইচএসসি, স্নাতক (পাস), ১১ টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। স্নাতক (সম্মান) কোর্সে আরো কয়েকটি বিষয় এবং মাস্টার্স কোর্স চালুর অপেক্ষায় আছে প্রতিষ্ঠানটি। ২৭০০ জন শিক্ষার্থীর পদচারণায় ১৫টি ক্লাব কার্যক্রমে, খেলাধূলায়, সাংস্কৃতিক কর্মকান্ডে ডিবেট-আলোচনা-উৎসবে মুখর বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। আছে পরমত সহিষ্ণুতা চর্চার নানান খাত।কি নেই! সহ-পাঠক্রমিক কার্যাবলিতে শীর্ষে, প্রযুক্তি নির্ভর ক্লাস পরিচালনাতেও অগ্রগণ্য।
