বিনোদন

করোনায় আক্রান্ত পরিচালক সৃজিত

  • 5:22 am - January 02, 2022

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন বছরের প্রথম দিনেই এ নির্মাতার করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। নিজেই টুইট করে সবাইকে এ খবর জানিয়েছেন সৃজিত।

শনিবার টুইটারে তিনি জানান, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’

ভারতীয় সংবাদমাধ্যমকে সৃজিত জানিয়েছেন, তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন। একই বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন সৃজিত।

গতকাল বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর কোভিডে আক্রান্ত হওয়ার খবর দেয়ার পরেই টলিউডের সুরকার জিৎ জানান, তিনিও একই রোগে আক্রান্ত। তার ঘণ্টা খানেকের মধ্যে সৃজিতের কোভিড হওয়ার খবর পাওয়া গেল।

এদিকে ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। দেশটিতে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর মাত্রা ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তাই সংক্রমণ ঠেকাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অস্থায়ী হাসপাতাল বানানোসহ পাঁচ দফা নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

সব রাজ্যকে পাঠানো চিঠিতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। অস্থায়ী হাসপাতাল তৈরি ছাড়াও সব জেলা স্তরে কন্ট্রোল রুম তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে এ চিঠিতে।

একইসাথে কোয়ারেন্টাইনে থাকা রোগীদের ওপর বিশেষ নজরদারি রেখে প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা এবং কোভিড চিকিৎসার জন্য অক্সিজেন, ওষুধসহ পরিকঠামো বাড়ানোরও নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সংক্রমণ ঠেকাতে কোভিড আক্রান্তদের সংস্পর্শে কারা ছিলেন এবং তাদের নিভৃতবাসে পাঠানোর দিকেও বিশেষ নজর রাখার নির্দেশ দেয়া হয়েছে।

দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে গত ছয় দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। আর শুধু কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au