ফিচার

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

  • 9:54 pm - October 03, 2023
ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে কেউ বুঝবে না। সিনেমার নামও সুন্দর। রাজ ভালো একজন অভিনেতা।

নিজেদের চরিত্রটি রাজসহ সবাই দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। পুরো টিম সবোর্চ্চ দিয়ে চেষ্টা করেছেন সুন্দর একটি গল্প বলতে। সরকারি অনুদানে নির্মিত ‘দেওয়ালের দেশ’ সিনেমা প্রসঙ্গে এভাবেই বললেন ঢালিউড সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

এই সিনেমার মাধ্যমে প্রথমবার অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বুবলী। সহশিল্পী হিসেবে রাজ দারুণ হেল্পফুল এবং তাদের বোঝাপড়া দারুণ ছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তারই প্রচারণার অংশ হিসেবে সোমবার (০৯ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসে সিনেমাটির ফার্স্ট লুক।

২০১৬ সালে দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ঢালিউড সিনেমায় অভিষেক হয় বুবলীর। এরপর আরও দুই ডজনেরও বেশি কাজ করেছেন তিনি। তবে দীর্ঘ ক্যারিয়ারে ‘দেওয়ালের দেশ’ সিনেমায় যে চরিত্রে অভিনয় করেছেন এমন চরিত্রে আগে কাজ করেননি বলে জানিয়েছেন তিনি। যার কারণে সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী তিনি।

বুবলী বলেন, ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি। রিয়েল সব লোকেশনে কাজ করেছি। নির্মাতা অনুদানের উপর নির্ভরশীল ছিল না। গল্পের প্রয়োজনে যেটা দরকার ছিল সেটাই করেছেন তিনি। এটি দুর্দান্ত একটি টিমের সিনেমা। এই সিনেমায় কাজ করে আমি অনেক সন্তুষ্ট।

দর্শক প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করেছি নিজেদের সেরাটা দিয়ে কাজটি করার। দুজনের কেমিস্ট্রি ভালো ছিল। প্রথমবার আমাদের কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। চরিত্রে একেবারে মিশে গিয়েছি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।

বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘রিভেঞ্জ’, ‘মায়া: দ্য লাভ’, ‘কয়লা’, ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমাগুলো। ধারাবাহিকভাবে সিনেমাগুলো মুক্তি পাবে বলে জানিয়েছেন বুবলী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au