শিক্ষা

শিক্ষা স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষার্থী সংবর্ধনা

  • 2:57 pm - December 09, 2021
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার : মহানগরীর শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে চলতি শিক্ষাবর্ষের ৬ষ্ঠ-৯ম শ্রেণির বার্ষিক ও ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনি ফল প্রকাশিত হয়েছে। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় অধ্যক্ষ মো. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ সদস্য এবং প্রাক্তন এভিপি ও ম্যানেজার, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, রাজশাহীর শহীদুল ইসলাম, রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, গোদাগাড়ী মাটিকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, শাহাদৎ হোসেন, রাজশাহী কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ ধুলু, রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরু বলেন, ‘রাজশাহী মহানগরিতে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ সৃজনশীল কার্যক্রমের অনন্য প্রতিষ্ঠান। তার একটি জ্বলন্ত উদাহরণ আজকের এই অনুষ্ঠান যেখানে শতভাগ উপস্থিত ১২ জন শিক্ষার্থী ও ৬ষ্ঠ-৯ম শ্রেণিতে ১ম, ২য় ৩য় স্থান অধিকারী প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট ও মেডেল দিয়ে সংবর্ধিত করা হল। এই বিদ্যালয়ের সৃজনশীল যাত্রা অব্যাহত থাকুক।’

এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ ইব্রাহীম হোসেন জানান, শিক্ষার্থী-অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ছিল শিক্ষার্থীরা যেন করোনা পূর্ব ধারাবাহিকতায় ফিরে আসে। সেই বিবেচনায় আমরা অনেকটাই সফল। এই কৃতিত্ব মহানগরির সকলের।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au