বিনোদন

বাগদানের পর ‘পথে হলো দেখা’ মিমের

  • 5:30 pm - November 23, 2021

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ক’দিন আগেই হবু বরকে পরিচয় করিয়েছেন। করেছেন আংটি বদলও। এরই মাঝে আরেকটি সুসংবাদ দিলেন এই নায়িকা। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিম। সিনেমার নাম ‘পথে হলো দেখা।’

জানা গেছে, গত শনিবার এ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন তিনি। তবে এ সিনেমায় তার বিপরীতে নায়ক হিসেবে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। সিনেমাটি পরিচালনা করবেন রায়হান জুয়েল। এই নির্মাতার প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা। জানা গেছে, ডিসেম্বরে সেন্সরবোর্ডে জমা পড়বে ছবিটি।

‘পথে হলো দেখা’র নায়ক কে হবেন তা এখনই বলা যাচ্ছে না জানিয়ে রায়হান জুয়েল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‌‘ব্যাটে-বলে এখনো মিলছে না। চেষ্টা করছি দ্রুত নায়ক চুক্তিবদ্ধ করাতে। সময় লাগার কারণও রয়েছে একটু। আমি এ সিনেমাটার জন্য টাইম ম্যানেজমেন্টকে খুব গুরুত্ব দিচ্ছি।

ক্যামেরা অন হওয়ার পরই দেশের বিভিন্ন জেলায় শ্যুটিং হবে। তখন শিডিউলটা অনেক টাইট হবে। এ বিষয়গুলো নায়ক বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছি। তাই কিছুটা সময় লাগছে।’ তিনি আরও বলেন, ‘শিডিউলের এ বিষয়গুলো মিমের সাথেও শেয়ার করে নিয়েছি। তার সঙ্গে ব্যাটে-বলে মিলে যাওয়ায় চুক্তিবদ্ধ পর্ব শেষ করেছি। সবকিছু ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহে শ্যুটিং শুরু করব।’

জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মিত হবে। বাংলাদেশ প্রতিদিনকে শৌখিন বলেন, ‘নাটক লেখা ও নির্মাণের পাশাপাশি বড় পর্দার জন্য চিত্রনাট্য লেখাটাও নিয়মিত করতে চাই।’

জানা গেছে, এ সিনেমায় মিমের চরিত্রের নাম প্রার্থনা। বিত্তশালী এক পরিবারের সন্তান তিনি। পরিবারের নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে আসতে চান তিনি। স্বাধীনভাবে নিজের মতো করে চলতে চান। এভাবেই ছবির গল্প গড়ায়। উল্লেখ্য, সিনেমাটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au