শিক্ষা

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি, থাকছে না বয়সের শিথিলতা

  • 1:31 pm - November 21, 2021

চলতি মাসেই আসতে পারে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি। আগামী দু-একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদের চাহিদা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) পাঠানো হবে। নতুন বিসিএস পরীক্ষায় বয়সের কোনো শিথিলতা থাকবে না বলেও জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন রোববার (২১ নভেম্বর) দুপুরে বলেন, ৪৪তম বিসিএস’র চাহিদা আগামী দু-একদিনের মধ্যে পাওয়ার কথা রয়েছে। চাহিদা পেলে দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। চাহিদা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। বয়সের সময়সীমা শিথিলতার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলেও জানান তিনি। জানা গেছে, নতুন এ বিসিএস পরীক্ষায় বয়সের কোনো শিথিলতা থাকছে না। স্বাভাবিক নিয়ম অনুসরণ করে আগ্রহী প্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন চাওয়া হবে। পরিস্থিতির কারণে গত দুই বছর সরকারি নিয়োগ কার্যক্রম স্থগিত থাকলেও বয়স সময়সীমার বিষয়ে কোনো শিথিলতা থাকছে না।

৪৪তম বিসিএসে অংশগ্রহণে আগ্রহী একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর সরকারি নিয়োগ পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। অনেকে প্রস্তুতি নিয়েও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। দীর্ঘদিন নিয়োগ কার্যক্রম স্থগিত থাকায় বর্তমানে একসঙ্গে অনেক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আগ্রহ থাকলেও সব পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।

তার ওপর অনেকের সরকারি চাকরির বয়স প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তাদের অনেকে ৪৪তম বিসিএস পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। এ বিসিএস পরীক্ষায় প্রার্থীদের আবেদনের বয়স কিছুটা শিথিলতা করলে অনেকেই অংশগ্রহণ করার সুযোগ পাবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করা শিক্ষার্থী মো. শাকিল খান  বলেন, আমার সরকারি চাকরির বয়স প্রায় শেষ পর্যায়ে।

৪৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে অংশগ্রহণ করা সম্ভব হবে। তিনি বলেন, অনেকেরই চাকরির বয়স শেষ পর্যায়ে। কারও কারও আর অল্প কিছুদিন সময় আছে। সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে বয়সের শিথিলতা কার্যকর করা হচ্ছে।

তার সঙ্গে সমন্বয় করে বিসিএস পরীক্ষার বয়সের সময়সীমা শিথিল করার দাবি জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, সরকারি অন্যান্য পরীক্ষা স্থগিত থাকলেও করোনা পরিস্থিতির মধ্যে পিএসসির সব নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বয়স শিথিলতার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হলে স্বাভাবিক নিয়মে পরবর্তী বিসিএস পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au