শিক্ষা

ফুলবাড়ীতে প্রথম দিনে ৪টি কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত

  • 12:38 pm - November 14, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর উপজেলায় ৪ টি কেন্দ্রে গতকাল রবিবার প্রথম দিনে পরীক্ষায় ৮৩১ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ১১ জন পরীক্ষার্থী।

কেন্দ্র সচিবরা জানান,উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিবেন। এরমধ্যে প্রথম পরীক্ষায় ১৫৩ জন অংশ নেয়ার কথা থাকলে সেখানে দুই পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মোট ১৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৭১৫ জন পরীক্ষার্থী অংশ নিবেন।

এরমধ্যে প্রথম পরীক্ষায় ২৯৪ জন অংশ নেয়ার কথা থাকলে সেখান দুই পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মোট ২৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪২৩ জন পরীক্ষার্থী অংশ নিবেন। এরমধ্যে প্রথম পরীক্ষায় ১০৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।

ফুলবাড়ী দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৪ টি মোট মাদ্রাসার মোট ২৭৮ জন পরীক্ষার্থী অংশ নিবেন। এরমধ্যে প্রথম পরীক্ষায় ২৮৭ জন অংশ নেন। এর মধ্যে ১৯৫ জন কোরআন এবং পদার্থ বিদ্যায় ৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। মোট ২৭৮ নেয়ার কথা থাকলে সেখানে সাতজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মোট ২৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমসের আলী মন্ডল বলেন, স্বাস্থ্যবিধি মেনে চারটি কেন্দ্রে মোট ১ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তারমধ্যে গতকাল রবিবার পরীক্ষা প্রথম দিনে ৮৩১ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ১১ জন পরীক্ষার্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রথম দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে তদারকি করা হচ্ছে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। এছাড়াও প্রতিটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au