বিনোদন

‌‘আরিয়ানকে অপহরণ করে টাকা আদায়ের ছক কষা হয়েছিল’

  • 5:35 am - November 07, 2021

এনসিবির মুম্বাই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক শুরু থেকেই বলে চলেছেন, প্রমোদতরীতে এনসিবির অভিযান পুরোটাই ওয়াংখেড়ের ‘সাজানো নাটক’। এবার দেশের কেন্দ্রীয় সংস্থার এই অফিসারের বিরুদ্ধে ‘অপহরণের চেষ্টা’র অভিযোগ আনলেন নবাব মালিক। তার অভিযোগ, ড্রাগ মামলার অছিলায় আরিয়ানকে কিডন্যাপ করতে চেয়েছিল সমীর ওয়াংখেড়ে, যাতে শাহরুখ খানের কাছ থেকে মোটা টাকা আদায় করা যায়। এই এনসিপি নেতা তথা মন্ত্রীর হুমকি, দ্রুত সমীরের আলমালিতে রাখা কঙ্কাল বেরিয়ে পড়বে।

গত ২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে শাহরুখ পুত্রকে আটক করে এনসিবির একটি দল। সেই তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। টুইটারে উদ্ধব সরকারের সংখ্যা লঘু উন্নয়নমন্ত্রী লেখেন, ‘আমি বিশেষ তদন্তকারী দলের দ্বারা সমীর দাউদ ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত দাবি করেছিলাম, আরিয়ান খানকে কিডন্যাপ এবং পরিবর্তে টাকা আদায়ের চেষ্টার জন্য। এবার দুটো বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে (রাজ্য ও কেন্দ্রের)। দেখা যাক, কে সমীর ওয়াংখেড়ের আলমারি থেকে কঙ্কাল বের করে আনে।’

হিন্দুস্তান টাইমসে মালিক জানান, ওয়াংখেড়ে আরিয়ানকে কিডন্যাপ করে, ড্রাগস মামলায় ওকে ফাঁসানোর চেষ্টা করেছে কিন্তু ওনার প্ল্যান ফেল হয়ে গেছে।’ আরিয়ান মামলার পঞ্চনামায় উল্লিখিত সাক্ষ প্রভাকর সেইল হাইকোর্টে আরিয়ানের জামিনের শুনানির দু-দিন আগে নিজের বয়ান থেকে সরে দাঁড়ান। এবং এনসিবির জোনাল ডিরেক্টরের বিরুদ্ধে সাদা পাতাই সই করিয়ে নেওয়াসহ বেশকিছু অভিযোগ আনে। এরপরই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে উঠা অভিযোগ খতিয়ে দেখতে মুম্বাই পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হয়। পরবর্তীতে এনসিবির তরফেও ভিজিলেন্স তদন্ত চালানো হচ্ছে ওয়াংখেড়ের বিরুদ্ধে।

আরিয়ান মামলার তদন্তকারী অফিসারের পদ থেকে শুক্রবারই হঠিয়ে দেওয়া হয় সমীর ওয়াংখেড়েকে। শুক্রবার রাতে এনসিবির তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, আরিয়ান খানসহ মোট ৬টি মাদক মামলা এনসিবির মুম্বাই ব্রাঞ্চের থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি ইউনিটে। দিল্লির এক বিশেষ তদন্তকারী দলের হাতে আরিয়ান খান এবং অপর পাঁচটি মামলার দায়িত্বভার তুলে দেওয়া হয়। আরিয়ান মামলার নতুন তদন্তকারী অফিসার সঞ্জয় কুমার সিং। এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, আরিয়ান মামলার তদন্তকারী অফিসার না হলেও এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন সমীর ওয়াংখেড়ে, তিনি মুম্বাই জোন ইউনিটের ডিরেক্টর এবং দিল্লির টিম অবশ্য তার পরামর্শ নেবে এই মামলায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au