আইন আদালত

আরিয়ানের মামলার নতুন তদন্ত কর্মকর্তা সঞ্জয় সিংহ?

  • 9:11 am - November 06, 2021

মাদক মামলায় গত ৩ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সেই মামলার তদন্ত করছিলেন আলোচিত সমীর ওয়াংখেড়ে। এখন তার ওপর থেকে এ মামলার তদন্তের ভার সরিয়ে ভারতের মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি) আইপিএস সঞ্জয়কুমার সিংহকে দায়িত্ব দিয়েছে।

অপরদিকে ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুস নেওয়া এবং আরিয়ান মামলায় তদন্তের গাফিলতির অভিযোগ উঠার কারণে চলছে তদন্ত। ফলে এখন থেকে আরিয়ানের মামলার তদন্তে নেতৃত্ব দেবেন আইপিএস সঞ্জয়কুমার সিংহ। কিন্তু আলোচিত এ মামলার তদন্তের দায়িত্ব পাওয়া কে এই আইপিএস সঞ্জয়কুমার সিংহ?

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। ১৯৯৬ ব্যাচের উড়িষ্যা ক্যাডারের আইপিএস সঞ্জয়। উড়িষ্যা পুলিশে দক্ষতার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেছেন। তার পরিচিতি রয়েছে সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে। কাজ করেছেন উড়িষ্যা পুলিশের মাদক টাস্ক ফোর্সের (ডিটিএফ) অতিরিক্ত ডিজি হিসেবে।

এরপর ২০০৮ সাল থেকে ২০১৫ পর্যন্ত সিবিআইয়ের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল ছিলেন। এই সময়ে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছেন। এ ছাড়া তিনি উড়িষ্যা পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজিপি) এবং অ্যাডিশনাল কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। আনন্দবাজার পত্রিকার খবরে আরও বলা হয়, চলতি বছরে মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে যোগ দেন ক্লিন ইমেজের এ পুলিশ কর্মকর্তা। সঞ্জয়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, ফৌজদারি মামলা বা দুর্নীতির কোনো অভিযোগ নেই।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au