বিনোদন

যে কারণে শাহরুখের প্রস্তাব ফিরিয়ে দিলেন সামান্থা

  • 5:54 am - October 19, 2021

ভালো নেই বলিউড বাদশাহ শাহরুখ খান। বড় ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দি। মহারাষ্ট্রের সবচেয়ে সেরা উকিল সতীশ মানশিন্ডেকে দিয়েও ছেলের জামিনের চেষ্টায় ব্যর্থ শাহরুখ। এদিকে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যের ঝড়ে শাহরুখের একটি বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী একটি সংস্থা। মালা ছিড়ে পুতিদানা পড়ার মতো করে বিপদ আসছে তার।

সব মিলিয়ে একেবারেই ভেঙে পড়েছেন বলিউড বাদশাহ। শাহরুখ পণ করেছেন, ছেলেকে মুক্ত না করে শুটিংয়ে ফিরবেন না। যে কারণে ‘পাঠান’ ছবির শুটিংয়ের জন্য ভারতের বাইরে আর যাওয়া হয়নি শাহরুখের। আপাতত বন্ধ রয়েছে তার পরবর্তী সিনেমা ‘লায়ন’-এর শুটিংও। তবে ‘পাঠান’ছবির নায়িকা নয়নতারা শাহরুখকে ছাড়াই শুটিং শুরু করে দিয়েছেন। এরই মাঝে জানা গেল- নয়নতারা নয়, এ দুটি সিনেমায় নায়িকার ভূমিকায় পরিচালক আতলির প্রথম পছন্দ ছিলেন দক্ষিণের  তুমুল জনপ্রিয় অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। শাহরুখেরও পছন্দ ছিল সামান্থাকে।

কিন্তু অজানা কারণে শাহরুখকে সে সময় ফিরিয়ে দেন সামান্থা। উপায় না পেয়ে ছবির পরিচালক আতলি শাহরুখের বিপরীতে নয়নতারাকে পছন্দ করেন। নয়নতারাও বলিউডে অভিষেকের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেননি। লুফে নেন শাহরুখের বিপরীতে স্ত্রিন শেয়ার করার প্রস্তাব। সামান্থা কেন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সে সময় এ নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা চললেও এর কারণ অস্পষ্টই ছিল।

এতোদিন পর বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে নানা তথ্য উঠে এসেছে। বলি পাড়ার সূত্রের খবর, সাবেক স্বামী অভিনেতা নাগা চৈতন্যের জন‍্যই নাকি শাহরুখের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সামান্থা। বলিউডের এক বড় প্রোজেক্ট হাতছাড়া হয়েছে তার। সামান্থা যখন ছবির প্রস্তাব পান তখন নাগার সঙ্গে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। তাই কাজ করতে রাজি হননি।

গত ২ অক্টোবর বিবাহবিচ্ছেদ হয় সমান্থা এবং নাগা চৈতন্যের। বিচ্ছেদের কারণ হিসেবে যে গুঞ্জন ছড়িয়েছে সেখানেও রয়েছে সন্তান জন্মদানের প্রসঙ্গ। সন্তানের বিষয়েই বিভিন্ন সমস্যা শুরু হয়েছিল ওই দম্পতির মধ্যে। সন্তান চাই না বলে নাকি গর্ভপাত পর্যন্ত করিয়েছেন সামান্থা। তবে এসব তথ্যে সত্যতা নিশ্চিত করেননি সামান্থা বা নাগার কেউ।

প্রসঙ্গত, ‘লায়ন’ সিনেমাটি মূলত ব্যাংক ডাকাতির গল্প নিয়ে বলে জানা গেছে। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হেইস্ট’- এর অনুকরণে এটি তৈরি হচ্ছে।  সিনেমাটিতে শাহরুখ-নয়নতারা ছাড়াও আছেন প্রিয়ামণি, সুনীল গ্রোভার, সানায়া মালহোত্রা, যোগী বাবু প্রমুখ।

তথ্যসূত্র: বলিউড লাইফ, ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au