বিনোদন

শিশুশিল্পী থেকে বলিউডের রানী, তিলোত্তমা রেখার জন্মদিন আজ

  • 6:52 am - October 10, 2021

অভিনয় সমৃদ্ধ পরিবারেই তার জন্ম। বাবা অভিনেতা জেমিনি গণেশন আর মা অভিনেত্রী পুষ্পাভাল্লি। এ দম্পতির আদরের সন্তান হিসেবে বেড়ে উঠেছেন। তাদের হাত ধরেই নাম লেখান অভিনয়ে, শিশুশিল্পী হিসেবে। সময়ের স্রোতে তিনি একটা সময় হয়ে উঠলেন হিন্দি সিনেমার বলিউডের রানী। নায়িকা হিসেবে তার ব্যক্তিত্ব, সৌন্দর্য, হাসি, চাহনি, অভিনয় বশ করে নিয়েছিলো কোটি যুবকের হৃদয়। বলছি তিলোত্তমা-চিরসবুজ অভিনেত্রী রেখার কথা। আজ তার জন্মদিন। ১৯৫৪ সালের ১০ অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী আজ শুরু করলেন জীবনের ৬৭ বছর। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন রেখা।

রেখার নাম শুনলে আজও হিন্দি সিনেমাপ্রেমীদের অন্তরে প্রেম খেলে যায়। সময়ের চেয়ে অনেক বেশিই আপডেট ছিলেন তিনি। একজন স্মার্ট, স্টাইলিশ, আকর্ষণীয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন রেখা, নায়িকাবহুল বলিউডের তুমুল প্রতিযোগিতার মধ্যেও। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু তার ষাটের দশকে। নায়িকা হিসেবে প্রথম দর্শকের সামনে আসেন ১৯৭০ সালে ‘শাওন ভাদো’ ছবি দিয়ে। পঞ্চাশ বছরের ক্যারিয়ারে রেখা প্রায় ২ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।

মধুবালা, নার্গিস, বৈজয়ন্তীমালাদের পরের প্রজন্মের নায়িকা হিসেবে রেখা ছিলেন অনবদ্য একজন। প্রেমিকা চরিত্রে তার অভিনয় পাগল করে রাখতো তরুণ দর্শকদের। বিশেষ করে অমিতাভ বচ্চনের সঙ্গে তার জুটি ছিলো তুমুল জনপ্রিয়। সাফল্য, রহস্য, প্রেমের গল্পে এ জুটির নাম ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ১৯৭৬ সালে ‘দো আনজানে’ ছবিতে তারা প্রথমবারের মতো জুটি বাঁধেন। তারপর থেকেই সম্পর্কের উত্থান। সহকর্মী হিসেবে কাছাকাছি এসে তারা বাঁধা পড়েন হৃদয়ের দাবির কাছে। তবে সেই প্রেম বলিউডে প্রচুর ডালপালা মেলে দিলেও কোনো পরিণতি পায়নি।

১৯৮১ সালে ‘সিলসিলা’ মুক্তির পর ভেঙে যায় অমিতাভ-রেখা জুটি। আর কখনই একসঙ্গে অভিনয় করেননি তারা। বলা হয়ে থাকে বিখ্যাত ‘সিলসিলা’ সিনেমাটির গল্পে অমিতাভ, রেখা আর জয়ার জীবনেরই গল্প। যেখানে তাদের ত্রিভুজ প্রেম ফুটে উঠেছে ভালোবাসা আর বিরহের সংলাপ-গানে। রেখার ক্যারিয়ারে আরও একটি মাইলফলক সিনেমা ‘উমরাও জান’। ১৯৮১ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

এছাড়াও ২০১০ সালে ‘পদ্মশ্রী’ সম্মাননা লাভ করেন। তিনবার জিতেছেন ফিল্মফেয়ার পুরস্কার। রেখা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে ‘দো আনজানে’, ‘ঘর’, ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘খুবসুরাত’, ‘সিলসিলা’, ‘বসিরা’, ‘উৎসব’, ‘খুন ভারি মাং’, ‘ইজাজাত’, ‘উমরাওজান’, ‘কামাসূত্র’, ‘জুবায়দা’ ইত্যাদি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au