শিক্ষা

ডাকসু ভিপি নুরসহ তার সহযোদ্ধাদের হত্যার হুমকি!

  • 8:39 am - June 16, 2020
ডাকসুর ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার মামলার প্রতিবেদন ২৭ অক্টোবর

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ তার কয়েকজন সহযোদ্ধাদের হত্যার হুমকি দিয়েছে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে।

সোমবার (১৫ জুন) মধ্যরাতে ০১৬২৫-৯৯১৫৭৬ নম্বর থেকে মেসেজ দিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে বলে ভিপি নুর তার ব্যাক্তিগত ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন।

এ ব্যাপারে নুরুল হক নুর বলেন, ‘ ওই মেসেজটি রাতে আমার মোবাইলে আসে। কিন্তু ব্যস্ত থাকায় মেসেজটিকে সেভাবে গুরুত্ব দেইনি। তবে সকালে উঠে শুনলাম জেলা পর্যায় পর্যন্ত অনেক নেতাকে একই নম্বর থেকে মেসেজ দিয়ে হুমকি দেওয়া হয়েছে। এটা কারোর একার কাজ নয়, একটি চক্র করছে।’ এ ব্যাপারে আলোচনা করে করনীয় ঠিক করা হবে বলেও জানান ভিপি নুর।

ফেসবুক স্ট্যাটাসে নুরুল হক নুর লিখেছেন, ‘রাত ১.১৮ এবং ১.৩৮-এ এই নাম্বার থেকে মরার জন্য রেডি হতে হুমকির এই মেসেজ দুটো আসে। সকালে জানতে পারলাম, মেসেজটি শুধু আমাকে নয়, আমার অনেক সহযোদ্ধা, বিশেষ করে বিভিন্ন ইউনিটের নেতাদেরও একই মেসেজ পাঠিয়েছে।

নিশ্চয়ই কোন প্রভাবশালী বা ক্ষমতাধর মহলের হুমকি! দুর্বৃত্তায়নের বিদ্যমান রাজনীতির বিপরীতে তরুণদের নেতৃত্বে দেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছি হয়তো সে কারণে তারা ক্ষুদ্ধ।

ক্ষমতার প্রভাব থাকলে এদেশে সবকিছুই জায়েজ করা যায়। তার ভুরি ভুরি উদাহরণ এদেশে বিরাজমান। হত্যা চেষ্টায় প্রকাশ্যে একাধিকবার হামলার পরও যখন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তখন হুমকির বিষয়ে জিডি করলে কি হবে ? প্রকাশ্যে যারা হুমকি দিয়েছে নিশ্চয়ই তাদের সে ধরণের ব্যাকআপও আছে।

আর যে দেশে প্রধান বিচারপতিই অবিচারের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়, খুনি, সন্ত্রাসীরা রাজনৈতিক প্রভাবে ক্ষমা লাভ করে, সেদেশে এমন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।

তবে হুমকি দাতাদের উদ্দেশ্য বাস্তবতার নিরিখে বলছি, মৃত্যুর ফয়সালা মহান প্রভুর নির্দেশে ওই বিশাল আসমান থেকে আসে। মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণিকেই গ্রহণ করতে হবে। জন্মেছি যখন মরতে হবেই। সুতরাং মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই।

ক্ষমতার অপব্যবহার, লুটপাট, দুর্নীতি-দুঃশাসনের গণবিরোধী দুর্বৃত্তায়নের রাজনীতির বিপরীতে দেশে ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে যে লড়াই-সংগ্রাম শুরু করেছি, সেটা চলবে। কোন হুমকি-ধমকি, হামলা-মামলা সেটা থামাতে পারবে না ইনশাআল্লাহ।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au