অর্থনীতি

বরিশালে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেড়েছে ইলিশের দাম

  • 6:22 am - September 25, 2021
বরিশালে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেড়েছে ইলিশের দাম

ঢাকা: পূর্ণিমার কারণে দক্ষিণ উপকূলে কয়েকদিন ধরে ইলিশের সরবরাহ বাড়লেও পাইকারি ও খুচরা বাজারের দাম কমেনি। বরং কিছু পাইকারি বাজারে মণ প্রতি দাম ৫ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

এতে জেলে-ব্যবসায়ীরা খুশি হলেও সাধারণ ক্রেতারা বলছেন তাদের নাগালের বাইরে ইলিশের দাম।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে নতুন করে ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এদিকে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে দেয়া হয়েছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। বরিশালের মৎস্য ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ভালো থাকলেও রপ্তানির খবরে দাম এখনও চড়া। শহরের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন ৫শ’ থেকে ৮শ’ মণের মতো ইলিশ আসছে। সপ্তাহের ব্যবধানে মণপ্রতি দাম বেড়েছে ৫ থেকে ১০ হাজার টাকা। এক কেজি ওজনের ইলিশ মণপ্রতি বিক্রি হয়েছে ৪৬ হাজার টাকা এবং এর বেশি ওজনের মাছ বিক্রি হচ্ছে ৪৮ হাজার টাকায়।

বরিশাল পোর্ট রোডের মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, ‘আমাদের সরকার ভারতে প্রায় ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানি করার সুযোগ করে দিয়েছে বলে আমরা সবাই অনেক খুশি।’

ইলিশের দাম বেশি পাওয়ায় জেলে, ট্রলার মালিক ও আড়তদারসহ খুশি মৎস্যজীবীরাও। তবে, ইলিশের দাম বৃদ্ধিতে ক্ষোভ রয়েছে ক্রেতাদের মধ্যে। ক্রেতারা জানান, ভারতে রপ্তানি হওয়ার কারণে তাদের বাজারগুলোতে ইলিশের দাম অনেক বেড়েছে। তাই অনেকেই এই অবস্থার জন্য ক্ষুব্ধ।

এদিকে আগামী ৪ঠা অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর। ২৬শে অক্টোবর থেকে আবার ইলিশ ধরা যাবে। জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, ‘এই সময়ে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

গত বছর ১৪ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল। এবার তা ১০ দিন এগিয়ে আনা হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au