শিক্ষা

অক্টোবরে বাড়তে পারে স্কুল-কলেজের ক্লাস সংখ্যা

  • 6:35 am - September 25, 2021

নতুন সময় ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের গতি কিছুটা নিম্নমুখী হওয়ায় আগামী অক্টোবর থেকে দেশের সব স্কুল-কলেজে স্বাভাবিক ক্লাস কার্যক্রম শুরুর ঘোষণা আসতে পারে। এজন্য আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) দুই মন্ত্রণালয়ের (শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের) বৈঠক ডাকা হয়েছে। সেখানে বিষয়টি চূড়ান্ত হলে জাতীয় পরামর্শক কমিটির মতামত নিয়ে প্রাথমিক-মাধ্যমিক স্তরের সব শ্রেণির ক্লাস বাড়ানো হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে আংশিক পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। স্কুল-কলেজগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান চলছে। তবে কিছু ক্ষেত্রে এর ব্যত্যয়েরও অভিযোগ পাওয়া যাচ্ছে। স্বাভাবিক ক্লাস শুরুর পরিকল্পনা করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির সপ্তাহে একদিনের পরিবর্তে দুদিন করে ক্লাস নিতে বলা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। জাতীয় পরামর্শক কমিটির মতামত নিয়ে স্বাভাবিক ক্লাস কার্যক্রম শুরু করা হতে পারে

তারা জানান, খুলে দেওয়া স্কুল-কলেজগুলোতে বর্তমানে চলতি বছরের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির সপ্তাহে ছয় দিন ক্লাস নিলেও প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে অন্যান্য শ্রেণিতে সপ্তাহে এক থেকে দুদিন ক্লাস নেওয়া হচ্ছে। যদিও আগামী রোববার (২৬ সেপ্টেম্বর) থেকে প্রাথমিকের তৃতীয়-চতুর্থ শ্রেণির সপ্তাহে দুদিন করে ক্লাস নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে নির্দেশনা জারি করা হয়েছে। অক্টোবরের শুরু থেকে পঞ্চম শ্রেণির ছয় দিন আর অন্য সব শ্রেণির সপ্তাহে তিন দিন করে ক্লাস শুরুর নির্দেশনা আসতে পারে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম  বলেন, স্বাভাবিক ক্লাস শুরুর পরিকল্পনা করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির সপ্তাহে একদিনের পরিবর্তে দুদিন করে ক্লাস নিতে বলা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। জাতীয় পরামর্শক কমিটির মতামত নিয়ে স্বাভাবিক ক্লাস কার্যক্রম শুরু করা হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী অক্টোবর মাস থেকে প্রাথমিকের সব শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে তিন দিন করে দুই থেকে তিনটি বিষয়ে ক্লাস শুরু করা হতে পারে। পঞ্চম শ্রেণিতে আগের মতোই ক্লাস চলতে পারে সপ্তাহে ছয় দিন, প্রতিদিন পাঠদান হতে পারে তিন থেকে চারটি বিষয়ে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধিসহ সরকারি সব নির্দেশনা মেনে এসব ক্লাস কার্যক্রম চালানো হতে পারে। প্রাথমিক বিদ্যালয়ের সব শ্রেণির ক্লাস নিয়মিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেহেতু করোনা সংক্রমণ পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে, ফলে সব ধরনের পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদেরও আগামী মাসের (অক্টোবর) শুরু থেকে সপ্তাহে একদিনের পরিবর্তে তিন-চারদিন করে ক্লাস শুরু করা হতে পারে। ষষ্ঠ-সপ্তম শ্রেণির সপ্তাহে তিন দিন, প্রতিদিন তিন থেকে চারটি বিষয়ে আর অষ্টম-নবম শ্রেণির সপ্তাহে চার-পাঁচ দিন, প্রতিদিন তিন থেকে চারটি বিষয়ের ক্লাস নেওয়া হতে পারে। ক্লাসের সংখ্যা না বাড়ালে আগামী ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করা সম্ভব হবে না, এ বিষয়টিও চিন্তাভাবনায় রেখেছে মন্ত্রণালয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘ ১৭ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে কয়েক বছর চলে যাবে। বর্তমানে যে পদ্ধতিতে ক্লাস নেওয়া হচ্ছে, তাতে করে আগামী ডিসেম্বরের মধ্যে সিলেবাস অসম্পন্ন থেকে যাবে। সে কারণে ধাপে ধাপে ক্লাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখা গেছে, স্কুল-কলেজ খোলার আগে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে একটি ইউনিক ক্লাস রুটিন তৈরির সিদ্ধান্ত নেওয়া হলেও পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তা বাতিল করে স্ব স্ব প্রতিষ্ঠানকে তাদের সুবিধা মতো ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

গত ১৬ সেপ্টেম্বর মাউশির (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) পক্ষ থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের কবে কার ক্লাস নেয়া হবে, সেটি উল্লেখ করে জানানো হয়, শনিবার নবম শ্রেণি, রোববার অষ্টম, সোমবার সপ্তম, মঙ্গলবার ষষ্ঠ, বুধবার নবম ও বৃহস্পতিবার অষ্টম শ্রেণির ক্লাস নিতে হবে। সপ্তাহে ছয় দিনই চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস নিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন  বলেন, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে স্কুল-কলেজগুলোতে ক্লাস কার্যক্রম স্বাভাবিক হোক। এক্ষেত্রে পরিস্থিতি পর্যবেক্ষণ ও জাতীয় কমিটির মতামত নেওয়া হয়ে থাকে। ধাপে ধাপে শ্রেণিকক্ষে পাঠদান স্বাভাবিক করতে পরামর্শক কমিটির মতামত নিয়ে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন অতিরিক্ত সচিব  জানান, শিক্ষাক্রম উন্নয়ন, পরিমার্জন ও বাস্তবায়নসহ চলমান শিক্ষা কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে কীভাবে শুরু করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৯ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপত্বিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা বিভাগের দুই সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও সেই মন্ত্রণালয়ের সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি বলেন, ওই সভায় নতুন কারিকুলাম বাস্তবায়নসহ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম কীভাবে নিয়মিত করা সম্ভব, সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গৃহীত সিদ্ধান্তে জাতীয় পরামর্শক কমিটি সম্মতি দিলে তা বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম  বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সব শ্রেণির ক্লাস নিয়মিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেহেতু করোনা সংক্রমণ পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে, ফলে সব ধরনের পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, করোনাকালীন দেশের প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে প্রতিমন্ত্রী ও সচিবেরা বিভিন্ন জেলার বিদ্যালয়ে উপস্থিত হয়ে সরেজমিন পরিদর্শন করছেন। এ পরিদর্শন কার্যক্রম আরও কিছুদিন চলবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au