আন্তর্জাতিক

মোদির যুক্তরাষ্ট্র সফর, ভারতের কোয়াড স্ট্র্যাটেজিতে চীন ফ্যাক্টর!

  • 6:56 am - September 24, 2021
মোদির যুক্তরাষ্ট্র সফর, ভারতের কোয়াড স্ট্র্যাটেজিতে চীন ফ্যাক্টর!

নিউজ ডেস্ক: গত প্রায় দেড় বছরে কোয়াডের অনেক ভার্চ্যুয়াল মিটিং হয়েছে। এর সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের মধ্যে গত মার্চে অনলাইনে সম্মেলন হয়েছে। তাতে এসব দেশের নেতাদের মধ্যে ২০২২ সালের শেষ নাগাদ এশিয়ার দেশগুলোতে কমপক্ষে ১০০ কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা বিতরণে সহযোগিতায় নিশ্চিত হয়েছেন নেতারা। অনলাইন বিবিসিতে এ কথা লিখেছেন বিকাশ পান্ডে। তিনি আরো লিখেছেন, কিন্তু আজই কোয়াড দেশগুলোর নেতাদের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক বসছে। এ বৈঠক এমন এক সময়ে হতে যাচ্ছে যখন, এ সপ্তাহের শুরুতে নতুন এক বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক যৌথ চুক্তি ঘোষণা করা হয়েছে। তা নিয়ে ব্যাপক বিতর্ক আছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও বৃটেনের মধ্যে ওই চুক্তি- অকাস স্বাক্ষরিত হয়েছে।

জীবনে অনেক ন্যাপি পাল্টিয়েছি, বৃটিশ প্রধানমন্ত্রী স্বীকার করলেন তিনি ছয় সন্তানের বাবা
এই চুক্তির ফলে অস্ট্রেলিয়াকে বহু শত কোটি ডলারের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করা হবে। চুক্তির পরই ফ্রান্সের সঙ্গে আগে থেকে করা কয়েক শত কোটি ডলারের সাবমেরিন নির্মাণ চুক্তি বাতিল করে দেয় অস্ট্রেলিয়া। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স। এ উত্তেজনা এখনও প্রশমিত হয়নি।

কিন্তু এই অকাস চুক্তি কোয়াডের ওপর কি প্রভাব রাখবে? এসব ফোরামের নেতারা এ ইস্যুতে সরাসরি চীনের নাম এড়িয়ে গেছেন। তবে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাবকে কাউন্টার দিতেই এই চুক্তি করা হয়েছে। ফলে কোয়াড নেতাদের সঙ্গে যখন আজ বৈঠক হবে তখন চীনের নামটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুলে যাবেন না বলেই মনে করা হয়। এই জোটের মধ্যে ভারতই একমাত্র দেশ, যার সঙ্গে চীনের রয়েছে অভিন্ন সীমান্ত। তা নিয়ে বিভিন্ন পয়েন্টে ভারতের সঙ্গে চীনের রয়েছে তিক্ত সম্পর্ক। গত বছর এমনই একটি সীমান্ত লাদাখে প্রাণঘাতী সংঘর্ষ হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বহুজাতিক ফোরামে অংশ নিতে মুখিয়ে আছে ভারত। এসব ফোরামের সদস্য আবার চীনও। বিশ্লেষকরা বলেন, অকাস এবং কোয়াড উভয় ফোরাম থেকে লাভবান হওয়া সম্ভব। কন্ট্রোল রিস্কস কনসালট্যান্সির পরিচালক প্রাত্যুষ রাও বলেছেন, এ অঞ্চলে চীনের প্রভাবকে কাউন্টার দিতে কোয়াডের অন্য তিন অংশীদারের সঙ্গে বিস্তৃত ও যৌথ দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে দিল্লি সুযোগ পাবে। গুরুত্বপূর্ণ প্রযুক্তি, সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক আর্থিক অবকাঠামোতে অভিন্ন ও দীর্ঘমেয়াদী সহযোগিতার ভিত্তি রচনা করতে সহায় হবে এই বৈঠক। তিনি আরো বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা একে অন্যের প্রতি সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে অকাস ও কোয়াড দুটি ফোরামই।

ওয়াশিংটনে থিংকট্যাংক উইলসন সেন্টারের উপপরিচালক মাইকেল কুগেলম্যান মনে করেন, কোয়াড থেকে জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং ৫জি অবকাঠামোর মতো উদীয়মান প্রযুক্তি শেয়ার করার ঘোষণা আসতে পারে। পাশাপাশি কোভিড টিকা বিতরণে সবাই একসঙ্গে কাজ করার কথা বলতে পারেন। কুগেলম্যান বলেন, এমন সিদ্ধান্ত এলে ভারত স্বস্তিতে থাকবে। কারণ, এমন সব সিদ্ধান্ত চীনের পক্ষে যাবে না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au