বিনোদন

ক্লোজআপ ওয়ান তারকা সালমার ‘ইউরোপিয়ান পার্কের’ যাত্রা শুরু

  • 5:25 am - September 21, 2021

নতুন সময় ডেস্ক : ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত কণ্ঠশিল্পী সালমার ‘ইউরোপিয়ান পার্ক’ নামে একটি রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের তালতলা গ্রামে নবনির্মিত পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান কণ্ঠশিল্পী সালমা ও তার স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া বেগমসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় শিল্পী সালমা বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজনীয় বিনোদনের স্থানগুলো হারিয়ে যাচ্ছে। এমন ভাবনা থেকেই দীর্ঘদিন ধরে এমন একটি পার্ক করার পরিকল্পনা করছিলাম। বিনোদন পিয়াসীদের জন্য এখন থেকে এই পার্ক উন্মুক্ত করা হলো। বিনোদন ব্যবস্থায় এই পার্কটি একটু ভিন্নমাত্রা যোগ করবে দর্শনার্থীদের জন্য। এখনও পার্কে কিছু কাজ বাকি রয়েছে, খুব দ্রুত সময়ের তা শেষ করা হবে। পার্কটিকে সামগ্রিকভাবে নিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সালমার স্বামী সানাউল্লাহ নূরে সাগর জানান, প্রায় ৬ একর জায়গাজুড়ে এই পার্ক গড়ে তোলা হয়েছে। পার্কে হোটেল-রেস্তোরাসহ শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের বিনোদনের জন্য নিত্য নতুন বিষয় যোগ করা হয়েছে। পর্যায়ক্রমে ভ্রমণপিয়াসীদের একটি প্রিয় জায়গা হয়ে উঠবে এটি। এছাড়াও নানা রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন এই শিল্পী। তৈরি করেছেন সাফিয়া ফাউন্ডেশন। হালুয়াঘাট উপজেলায় করোনাকালে তার প্রতিষ্ঠিত সাফিয়া ফাউন্ডেশন থেকে সাহায্য করেছেন দরিদ্র মানুষদের। উল্লেখ্য, সালমার শ্বশুরবাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au