জাতীয়

জেলে থেকে কোনো ফিলিংস নেই, সব ফিলিংস হারিয়ে গেছে : পরীমণি

  • 5:54 pm - September 01, 2021
কোনো ফিলিংস নেই, সব ফিলিংস হারিয়ে গেছে : পরীমণি

ঢাকা: দীর্ঘ ২৭ দিন জেলজীবন পর কারামুক্ত হলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে কারাগার থেকে বেরিয়ে যেন মুক্ত আকাশে উড়ছেন পরী। এ সময় পরীমণিকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। দুপুর ১টার দিকে বাসায় ফেরেন তিনি। ২৭ দিনের জেলজীবন কাটিয়ে বাসায় ফিরেই বিকালে কথা বলেন।

কেমন ছিল এই ২৭ দিন?

পরীমণি: কোনো ফিলিংস নেই। সব ফিলিংস হারিয়ে গেছে, জেলে থেকে। নিয়মিত জীবন-যাপন থেকে হঠাৎ করে কী যে হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সবকিছু থেকে বিরতি ছিল। তবে জেলজীবনের ২৭ দিনের গল্প ভক্তদের সাথে অন্য এক দিন শেয়ার করব।

বাসায় এসে কী খেলেন?

পরীমণি: মাংস দিয়ে ভাত খেয়েছি। বাসায় আসার পর মামা ভাত খাইয়ে দিয়েছেন। আসলে এই ২৭ দিন কিছু মিস করিনি। একটা স্বপ্ন নিয়ে ঘুমিয়ে ছিলাম। ঘুম ভাঙলো বাসায় চলে আসলাম।

কাজে ফেরার পরিকল্পনা কী?

পরীমণি: কারো সাথেই তো এতদিন যোগাযোগ ছিল না। কদিন বিশ্রাম নিয়ে সবার সাথে কথা বলে কাজ শুরু করব। এক মাস পুটু (কুকুরছানা) গোসল ছাড়া ছিল। বাসায় এসে ওরে গোসল করিয়ে দিলাম। লবণ পানিতে পা ভিজিয়ে বসে আছি। বাসায় এসে জানতে পারলাম বাসা ছাড়ার জন্যে নোটিশ দিয়েছে। এই মুহূর্তে আমি কোথায় যাব? জীবনটা অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছে।

গণমাধ্যমকর্মীদের ভূমিকা কেমন ছিল?

পরীমণি: সংবাদকর্মীরা আমার জন্যে অনেক কিছু করেছে। ক্যারিয়ারের শুরুর দিন থেকে আজকের দিন পর্যন্ত তাদের সাপোর্ট পাচ্ছি। ধন্যবাদ দিয়ে তাদের ছোট করব না। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। আমি কিন্তু একদিনে পরীমণি হইনি। অনেক পথ পাড়ি দিয়ে আজকের অবস্থানে আসতে হয়েছে।

‘ডোন্ট লাভ মি বিচ’ কার উদ্দেশে এ বার্তা?

পরীমণি: কুকুরছানাদের জন্যে (হা..হা..হা..)। আমার আশপাশে সারাক্ষণ কিছু মানুষ ছিল, তারা আমাকে লোভ দেখানো ভালোবাসা দেখিয়েছে। তাদের এতদিন না চিনতে পারলেও বিপদে পড়ে ঠিকই চিনে গেছি, কে আপন আর কে পর। না বুঝে এতদিন মিশেছি, আর নয়। ২৭ দিনের জেলজীবন দুঃস্বপ্নের মতো ছিল। যত দ্রুত ক্যামেরার সামনে দাঁড়াতে পারব, তত তাড়াতাড়ি মনে হবে আমার আত্মার সাথে জান চলে এসেছে। কাজে না ফেরার আগে শান্তি নেই।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au