বিনোদন

রিতেশের রোমান্টিক নায়িকা এবার ‘বাহুবলী’র তামান্না

  • 1:25 pm - August 17, 2021

নতুন সময় ডেস্ক : করোনা মহামারীর মধ্যেই ভারতে ওটিটি প্ল্যাটফর্ম বেশ ভালো একটি অবস্থান করে নিয়েছে। অভিনেতা-অভিনেত্রীদের মাঝে অনেকেই এই নতুন প্ল্যাটফর্মের নাম লিখিয়েছেন প্রথমবারের মতো। করোনা মহামারীতে প্রেক্ষাগৃহ বন্ধ তাই সবার মাঝে ওটিটি প্লাটফর্ম যেন শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে।

এবার ডিজিটাল জগতে আত্মপ্রকাশের করলেন রিতেশ দেশমুখ। দক্ষিণের সুপারস্টার তামান্না ভাটিয়ার সঙ্গে একটি কমেডি রোমান্টিক সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘প্ল্যান এ প্ল্যান বি’। সেখানে রিতেশ-তামান্না জুটি বেধে হাজির হবেন।

আরও দেখা যাবে পুনম ধিলন এবং কুশা কপিলাকে। এই সিনেমাটি ১৯০টিরও বেশি দেশে নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানা গেছে। ‘প্ল্যান এ প্ল্যান বি’ সম্পর্কে কথা বলতে গিয়ে এর পরিচালক শশাঙ্ক ঘোষ বলেন, ‘নেটফ্লিক্সের সঙ্গে কাজ শুরুে করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। নেটফ্লিক্সে বিশ্বব্যাপী দর্শকদের জন্য এটি তৈরি করতে পেরে আমি দারুণভাবে উপভোগ করেছি এবং আমি মনে করি ছবিটি অবশ্যই সকলের ভালো লাগবে।’

ছবিটি নিয়ে নিজের ভাবনা শেয়ার করে রিতেশ দেশমুখ বলেন, ‘আমি ‘প্ল্যান এ প্ল্যান বি’ -এর অংশ হতে পেরে আনন্দিত। এই ছবির মাধ্যমে আমার ডিজিটাল অভিষেক হচ্ছে। শশাঙ্ক স্যারের সঙ্গে কাজ করা একটি পরম আনন্দ। সিনেমাটির অসাধারণ সব গল্পের লাইন এবং এই অপ্রত্যাশিত প্রেমের গল্পের যাত্রা দর্শককে অবশ্যই রোমাঞ্চিত করবে।’

অপরদিকে সিনেমাটি নিয়ে ‘বাহুবলী’ সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া গণমাধ্যমে আলাপকালে বলেন, ‘সিনেমাটির গল্প থেকে শুরু করে চরিত্র সকল কিছুই আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। পরিচালক এবং সকলকে আবারো ধন্যবাদ জানাই। আশা করছি দর্শকদের জন্য দারুণ কিছু উপহার দিতে যাচ্ছি।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au