বিনোদন

পরীমনির পক্ষে আদালতে লড়ছেন এক চিত্রনায়ক

  • 1:17 pm - August 13, 2021
আদালতে পরীমনি

নতুন সময় ডেস্ক : বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালতে তার পক্ষে আইনজীবীদের মধ্যে রয়েছেন একজন চিত্রনায়ক।

পরীমনির পক্ষে আদালতে লড়ছে আইনজীবী মুজিবর রহমান অ্যাসোসিয়েটস।  সেই মুজিবর রহমানের দলের প্রধান তিন সহকারী আইনজীবীর অন্যতম হলেন ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক আমান রেজা।

পরীমনিকে শুক্রবার আদালতে হাজির করে আবারও জামিনের আবেদন করা হয়।  শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালতে জামিন শুনানিতে ছিলেন পরীমনির মামলার প্রধান আইনজীবী মুজিবর রহমানের দলের আট সদস্যের একজন আমান রেজা।  পরে আমান রেজা গণমাধ্যমকে বলেন, নায়কের কাজই তো নায়িকার পাশে দাঁড়ানো। সহকর্মী ও সহযোদ্ধার জন্য লড়তে পারাটা দায়িত্বের পাশাপাশি এক রকম তৃপ্তিরও।

চিত্রনায়ক আমান রেজা আরও বলেন, এর আগেও চলচ্চিত্রবিষয়ক কয়েকটি মামলায় আমি লড়েছি।  সেখানে শুধু পেশাগত দায়িত্ব নয়, চলচ্চিত্রের প্রতি এক রকম দায়বোধের ব্যাপারও কাজ করেছে।

পরীমনির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারিনি।  তবে আজ থাকতে পেরে ভালো লাগছে। দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ড শেষে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।  অপরদিকে পরীমনির আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।  রাষ্ট্রপক্ষ পরীমনির জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিনের আবেদন নামঞ্জুর হলে তার আইনজীবী বলেন, পরীমনি একজন আন্তর্জাতিক মানের নায়িকা।

ফোবর্স ম্যাগাজিনে তার নাম এসেছে।  সামাজিক অবস্থান বিবেচনায় কারাগারে তার পক্ষে ডিভিশনের আবেদন জানাচ্ছি। রাষ্ট্রপক্ষে আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, ডিভিশনের বিষয়টি কারাবিধিতে আছে, কারা কর্তৃপক্ষ তা দেখবে।

তখন বিচারক আইনজীবীর কাছে ডিভিশনের বিধান জানতে চান।  পরীমনির আইনজীবী সামাজিক অবস্থানের ভিত্তিতে ডিভিশন দিতে পারেন বলে জানান।  শুনানি শেষে বিচারক আবেদনের বিষয়ে নথি পর্যালোচনায় আদেশের জন্য রাখেন।

গত ৫ আগস্ট পরীমনিকে বনানী থানার মাদক মামলায় চারদিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠান আদালত। গত ৪ আগস্ট বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।  ওইদিন রাত সোয়া আটটার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au