বিনোদন

পরীমনিকে চেনেন না প্রযোজক সেলিম খান, দেননি গরু

  • 5:11 pm - August 11, 2021

নতুন সময় ডেস্ক : পুলিশের হাতে মাদকসহ আটক হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তাকে রিমান্ডে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। পরীমনি ইস্যুতে হঠাৎ করেই শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানকে জড়িয়ে মিথ্যা গল্প কাহিনি লিখে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টাও চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শাপলা মিডিয়া থেকে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগের ব্যাপারে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ঈদুল আজহায় চিত্রনায়িকা পরীমনি ৬টি গরু কোরবানি দিয়েছেন। সেই গরু দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান‘- এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে, যা আসলে গুজব।

এ প্রসঙ্গে সেলিম খান জানিয়েছেন, তিনি পরীমনিকে কোনো গরু দেননি। চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিকে চারটি গরু দিয়েছেন। এছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রশাসকের সঙ্গে আলোচনা করে দুটি গরু দিয়েছেন তিনি। পরিচালক, শিল্পী ও প্রযোজকদের তত্ত্বাবধানে এসব গরু কাকরাইলে শাপলা মিডিয়ার অফিসের সামনে কোরবানি দেয়া হয়েছে।

সেলিম খান প্রযোজিত চলচ্চিত্রগুলোর গল্প অনুযায়ী পরীমনি অভিনয়ের সুযোগ পায়নি। তাকে নিয়ে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনাও শাপলা মিডিয়ার নেই। অথচ মনগড়া এমন সংবাদ প্রকাশ করায় তিনি রীতিমতো আহত হয়েছেন।

সেলিম খান বলেন, ‘চিত্রনায়িকা পরীমনির নাম শুনেছি। কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গে সামনা সামনি দেখা হয়নি। এছাড়া কখনো ফোনেও তার সঙ্গে কথা হয়নি। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না।’

সেলিম খান আরও জানান, তিনি চলচ্চিত্রের স্বার্থ রক্ষায় সব সময় কাজ করে যাচ্ছেন। এসব ভিত্তিহীন তথ্য প্রচার করা থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধও জানিয়েছেন।

সেলিম খান বলেন, সাম্প্রতিক সময়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে দুটি চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’ এবং ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নির্মাণ করেছেন।

সেই সঙ্গে করোনাকালে যখন কোনো প্রযোজক সিনেমা নির্মাণ করেনি, তখন চলচ্চিত্র চাঙ্গা রাখতে এবং শিল্পী-কলাকুশলীদের পাশে দাঁড়াতে তিনি এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান একাধিক সিনেমা নির্মাণ করেছে। এ জন্য চলচ্চিত্র অঙ্গনের একটি গোষ্ঠী তার বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে। তারাই শাপলা মিডিয়া এবং সেলিম খানের নামে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au