বিনোদন

আলোচনায় নজরুল রাজের খাট

  • 6:29 am - August 07, 2021

নতুন সময় ডেস্ক : রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী নজরুল ইসলাম রাজ ওরফে নজরুল রাজের বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের দামি মদ, তিন প্যাকেট ইয়াবা, সিসা, সিসা সেবনের সামগ্রী, বেল্ট, দড়ি, ডাণ্ডা, মাদক সেবনের জন্য ব্যবহৃত বিশেষ কম্বলসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি বাসাকে টর্চার সেল বানিয়েছিলেন। যার জন্য বেল্ট, দড়ি ও ডাণ্ডা মজুদ রেখেছেন।

অভিযানে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, বিকৃত যৌনাচারে অভ্যস্ত ছিলেন নজরুল রাজ। তার বাসা থেকে একাধিক নারী-পুরুষ একসঙ্গে যৌনাচারের জন্য ব্যবহৃত এবং বিশেষ কৌশলে তৈরি করা খাট পাওয়া গেছে। রাজ মাল্টিমিডিয়া প্রডাকশন হাউসের একটি কক্ষে সমন্বিত যৌনাচারে ব্যবহার্য বিভিন্ন সরঞ্জাম দেখে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারাও তাজ্জব বনে গেছেন।

এই খাট নিয়ে মিডিয়াপাড়ায় তুমুল আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায়ও কম আলোচনা চলছে। সবার প্রশ্ন নজরুল রাজ কী করতেন এই খাটে? সাধারণত পর্ন সিনেমায় বিকৃত যৌনাচারের জন্যই এই খাট ব্যবহার করা হয় বলে সংশ্লিষ্টরা বলছেন। সংস্কৃতি সাংবাদিকরাও নজরুল রাজের বাসা থেকে এসব উদ্ধারে বিস্মিত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানী থানার ৭ নম্বর সড়কের ৪১ নম্বর বাসায় অভিযান শুরু করে র‌্যাব। রাত সাড়ে ১০টায় রাজকে একটি গাড়িতে তুলে র‌্যাব সদর দপ্তরে নেওয়া হয়। নজরুল রাজ প্রযোজক ও অভিনেতা।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী মিশু হাসানকে গ্রেফতারের পর তার কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতেই রাজকে আটক করা হয়েছে। তার বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। নজরুল রাজ সম্পর্কে জানা গেছে, বনানীতে পুলিশ পরিদর্শক মামুনকে হত্যার পর গাজীপুরের জঙ্গলে লাশ ফেলে দেওয়ার মামলার তদন্তে নজরুল, মিশু হাসান, পিয়াসাসহ কয়েকজনের নাম আসে। ওই সময় নজরুলের বিরুদ্ধে দীর্ঘ তদন্ত করে পুলিশ।

যদিও পরে ওই মামলা থেকে নজরুল রাজকে অব্যাহতি দেওয়া হয়। আলোচিত এই সিনেমার পরিচালকের বাড়ি গোপালগঞ্জ সদরের দুর্গাপুর গ্রামে। তিনি ড্রেজিং ব্যবসাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। রাজ মাল্টিমিডিয়া থেকে প্রিয়জন প্রয়োজনসহ কয়েকটি সিনেমায়ও অভিনয় করেছেন নজরুল। র‌্যাব সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলার প্রস্তুতি চলছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au