আন্তর্জাতিক

‘বিজেপি-আরএসএসকে ভয় পেলে কংগ্রেসে দরকার নেই’

  • 7:33 am - July 17, 2021
'বিজেপি-আরএসএসকে ভয় পেলে কংগ্রেসে দরকার নেই'

ঢাকা: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) যারা ভয় পান না, তাদের কংগ্রেসে নিয়ে আসতে হবে। যারা কংগ্রেসে থেকেও ভয় পাচ্ছেন, তাদের কংগ্রেসে দরকার নেই বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

দলের মধ্যে রাহুল গান্ধীর এই ‘শুদ্ধকরণ’-এর ডাক প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনাও নতুন করে উস্কে দিল।

শুক্রবার কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের প্রায় সাড়ে তিন হাজার কর্মীর সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। এ সময় তিনি বলেন, আমাদের নির্ভীক লোক জন দরকার। এটাই আমাদের মতাদর্শ।’

এরপর দলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অনেক মানুষ রয়েছেন, যারা আরএসএসকে ভয় পান না। তারা আমাদেরই লোক। তাদের দলের ভেতরে নিয়ে আসতে হবে। আর আমাদের মধ্যে যারা ভয় পাচ্ছেন, তাদের বলে দিতে হবে, যাও ভাই, পালাও, তোমরা আরএসএসের লোক। তোমরা ভোগ করো, যাও, তোমাদের দরকার নেই।

দল ছেড়ে চলে যাওয়া নেতাদের দিকে ইঙ্গিত করে রাহুল বলেন, যারা ভয় পেয়ে গেছে, তারাই আরএসএসে চলে গেছে। ওদের ভয় ছিল, মহল হাতছাড়া হয়ে যাবে। যারা ভয় পাননি, তারা কংগ্রেসে থাকবেন।

সম্প্রতি ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কার বৈঠক হয়েছে। প্রশান্ত কিশোর ওরফে পিকে কংগ্রেসকে চাঙ্গা করার ‘চ্যালেঞ্জ’ নেওয়ার প্রস্তাব দেওয়ায় গান্ধী পরিবার তাকে কংগ্রেসে যোগ দিতে আহ্বান জানিয়েছেন বলে সূত্রের খবর।

তবে পিকে কংগ্রেসে যোগ দিয়ে গুরুদায়িত্ব পেলে তাকে দলের পুরনো নেতারা কতখানি মেনে নেবেন, তা নিয়ে সংশয় রয়েছে। তারই মধ্যে রাহুলের মন্তব্যে প্রশ্ন উঠেছে, রাহুল কি পিকে’র মতো বিজেপিকে হারানোর চ্যালেঞ্জ নিয়ে তৈরি ব্যক্তিদেরই দলে টানার দিকে ইঙ্গিত করলেন?

আরএসএসকে ভয় পাওয়ার কথা বলেও রাহুল গান্ধী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো দলত্যাগী নেতাদের সঙ্গে প্রবীণ নেতাদেরও নিশানা করলেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

কেননা ২০১৯ লোকসভা ভোটে হারের পরেই রাহুল অভিযোগ তুলেছিলেন, নরেন্দ্র মোদি তথা বিজেপি-আরএসএসকে নিশানা করার ক্ষেত্রে তিনি দলের সব নেতাকে পাশে পাননি। মোদিকে ব্যক্তিগত নিশানা করা ঠিক রণকৌশল কি না, তা নিয়েও প্রবীণ নেতাদের মধ্যে সংশয় ছিল।

এদিকে আবার ‘জি-২৩ গোষ্ঠীর’ বিক্ষুব্ধ নেতা, রাজস্থানে সচিন পাইলট, পাঞ্জাবে নভজ্যোত সিং সিধুর মতো নেতারা দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব চাইছেন। রাহুল জ্যোতিরাদিত্য, জিতিন প্রসাদের মতো কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাদের নিশানা করার পাশাপাশি কংগ্রেসের প্রবীণ নেতাদেরও বার্তা দিলেন কি না, সেই প্রশ্ন উঠেছে।

সূত্র: আনন্দবাজার।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au