বিনোদন

বিয়ে বাঁচাতে আদালতে রোশান, যাননি শ্রাবন্তী

  • 5:54 pm - July 15, 2021

নতুন সময় ডেস্ক : তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে নিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।  বেশ কয়েক মাস ধরেই তারা আলাদা থাকেন।

রোশান শ্রাবন্তীকে ছাড়তে চান না। সেজন্য তিনি পশ্চিমবঙ্গের শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা করেছেন। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার দুজনেরই আদালতে হাজির হওয়ার কথা ছিল।

কিন্তু রোশান সিং উপস্থিত হলেও যাননি শ্রাবন্তী। কেন আসেননি, সে বিষয়ে তিনি নিজে কিছু বলেননি।  খবর হিন্দুস্তান টাইমসের। শ্রাবন্তীর আইনজীবী শ্যামল মণ্ডল এ বিষয়ে বলেন, বুধবার শ্রাবন্তী চ‌্যাটার্জি আদালতে হাজির হননি।

সমন পাওয়ার কথা স্বীকার করেছেন আইনজীবী।  লকডাউন থাকায় আদালতে যাননি শ্রাবন্তী। এদিকে শ্রাবন্তীর অনুপস্থিতির কারণে সংশয়ে আছেন রোশান সিং ও তার আইনজীবী।

তাদের দাবি, ‘দ্বিতীয় শুনানিতেও উপস্থিত না হলে নিয়ম অনুসারে এক তরফা শুনানি হওয়া উচিত। কারণ আদালতে রোশান উপস্থিত ছিলেন।’ উল্লেখ্য, রোশান সিং তার মামলায় বলেছেন,

গত ১২ এপ্রিল ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে পুনরায় সংসার শুরুর অনুরোধ করেন তিনি।  কিন্তু ২৬ এপ্রিল এর উত্তরে শ্রাবন্তী জানান, তিনি সংসার শুরু করতে রাজি নন।

এরপর সোমবার শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেন রোশান।  তার দাবি, শ্রাবন্তীর সঙ্গে তার কোনো তিক্ততা নেই।  তাই তিনি পুনরায় সংসার শুরু করতে চান।

এদিকে শোনা যাচ্ছে শ্রাবন্তী আর রোশানের সংসারে আসতে চাইছেন না।  ইতোমধ্যে নতুন প্রেমেও মজেছেন বলে শোনা যায়।  তবে রোশান এখনো চান শ্রাবন্তীকে নিয়েই থাকতে।

প্রসঙ্গত, শ্রাবন্তী চ্যাটার্জি সর্বপ্রথম বিয়ে করেছিলেন নির্মাতা রাজীব বিশ্বাসকে।  ২০০৩ সালে তাদের বিয়ে হয়।  এরপর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ করেন তারা।

একই বছর শ্রাবন্তী বিয়ে করেন মডেল কৃষাণ বিরাজকে।  সে সংসার মাত্র এক বছর টিকেছিল।  সর্বশেষ ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au