বিনোদন

ন্যাড়া একবারই বেলতলা গেছে, বিয়ে নিয়ে প্রশ্ন করতেই শ্রীলেখার জবাব

  • 9:10 am - July 14, 2021

ইন্ডাস্ট্রির সঙ্গে তিনি এখন আর সেভাবে জড়িত নন। খানিকটা অভিমান মেশানো রাগ নিয়েই সরে দূরে চলে গেছেন তিনি। তবে অভিনয় থেকে দূরত্ব তৈরি করেননি। ইদানিং টলিপাড়ার সক্রিয় সদস্য না হয়েও খবরের শিরোনামে নিজের ব্যক্তিত্ব এবং মন্তব্যের কারণে উঠে আসে তার নাম। শ্রীলেখা মিত্রের অনুরাগীর সংখ্যা বরাবরই অন্যান্য নায়িকাদের তুলনায় বেশি। তবে সম্প্রতি রাজনীতি থেকে সামাজিক কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ে তার কাজ করার উদ্যোগের থেকে জনপ্রিয়তা আরও খানিকটা বেড়েছে।

অন্যদিকে বয়স বাড়লেও কমেনি গ্ল্যামারের ছটা। মেয়েরাও হামেশাই বলে ওঠে, ‘ছেলে হলে প্রেম প্রস্তাব দিতাম’!  কিন্তু সম্প্রতি ঘটল এক সম্পূর্ণ ভিন্ন ঘটনা। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে শ্রীলেখা ঘোষণা করেন, অনুগামীদের সঙ্গে একটি খেলা খেলবেন তিনি। যার যা প্রশ্ন রয়েছে, জিজ্ঞেস করলেই সেসবের সোজাসাপ্টা উত্তর দেবেন তিনি। কিন্তু শরীর খারাপের জন্য সেই খেলা থেকে একদিন বিরতি নিয়েছেন শিল্পী।

সেই সময় হঠাৎ এক ব্যক্তি মন্তব্য করেন, ‘আপনি এমনভাবে প্রশ্ন চাইছেন যেন মনে হচ্ছে একেকবার একেকজনকে আপনি বিয়ে করবেন।’ সেই প্রশ্নের উত্তরে একটি ছোট্ট ভিডিও করে শ্রীলেখা জানান, ‘সরি ভাই ন্যাড়া একবারই বেলতলা গেছে, বিয়ে একবারই করেছি… আর না।’ উত্তরে বিবাহিতরা মজা পেলেও নিঃসন্দেহে মন ভেঙেছে অনেকের। এই খেলাতেই অন্য আরেক বিবাহিত ব্যক্তি শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তার জবাবে শ্রীলেখার বক্তব্য, ‘তুমি আমি আর তোমার বউ ডেটে গেলে কেমন হয়!’

মজার ছলে প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। অন্যদিকে নতুন ছবির শুটিংয়েও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই নতুন সিনেমার এক ঝলক শেয়ার করে জানিয়েছিলেন, রাজনৈতিক চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। শ্রীলেখার সাজ, পোশাক দেখে ইন্দিরা গান্ধী না মমতা ব্যানার্জির ভূমিকায় তাকে দেখা যাবে, এই নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল সকলের। যদিও শ্রীলেখা জানান, কোনও বিশেষ ব্যক্তির জীবন নির্ভর ছবি এটি নয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au