সাক্ষাৎকার

আবারও সেঞ্চুরি হাতছাড়া, দুর্ভাগা লিটন

  • 4:59 pm - July 07, 2021
আবারও সেঞ্চুরি হাতছাড়া, দুর্ভাগা লিটন

স্পোর্টস রিপোর্টার: জিম্বাবুয়ে পেসাররা শুরুতে যেভাবে ভীতি ছড়িয়েছেন, তাতে ইতিবাচক ব্যাটিংয়ে তাদের মনোবল ভেঙ্গে দেয়ার মতো একজন ব্যাটসম্যানের বড্ড দরকার ছিল। সেই প্রয়োজনটা মিটিয়েছেন লিটন দাস।

টেস্টে ৭ নম্বরে ব্যাট করতে নেমে কতোটাইবা অবদান রাখা যায় ? তারপরও ওয়ানডে ক্রিকেটের ওপেনার ৭ নম্বরে এসেও দেখিয়েছেন তার অপরিহার্যতা।

এসেই ভিক্টর নিয়াউচিকে এক ওভারে কভার ড্রাইভে ২টি বাউন্ডারিতে ছন্দময় ব্যাটিংয়ের পূর্বাভাস দিয়েছিলেন লিটন দাস। ছন্দে থাকলে লিটন যে কতোটা ভরসা দিতে পারেন, জানিয়ে দিচ্ছিলেন তা। টি ব্রেকের পর দ্রুতগতিতে রান তুলতে ছিলেন সচেষ্ট লিটন।

বাঁ হাতি স্পিনার সুম্বাকে সুইপ শটে বাউন্ডারিতে উদযাপন করেছেন ৯ম হাফ সেঞ্চুরি। স্কোরশিটে ১৩২ রান উঠতে ৬ ব্যাটসম্যান হারিয়ে বড় একটা পার্টনারশিপে মাহমুদউল্লাহ’র সঙ্গে দারুণ বোঝাপড়া ছিল তার।

২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি পেতে পেতে করেছেন হাতছাড়া। থেমেছে তার সেই ক্লাসিক ইনিংস ৯৪-তে। বুধবার হারারেতেও দুর্ভাগা লিটন। ৫ রানের জন্য হাতছাড়া করেছেন অভিষেক টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় নতুন বল নেওয়ার আগে সেঞ্চুরি করতে হবে, এই টার্গেটে ব্যাট করছিলেন। এখানেই ভুলটা করেছেন লিটন। ৭৯তম ওভারে তিরিপানোকে পুল শট নিয়ে ফাইন লেগে দিয়েছেন ক্যাচ ( ১৪৭ বলে ১৩ বাউন্ডারিতে ৯৫)। সেই সঙ্গে নেতৃত্ব দেয়া পার্টনারশিপটি থেমেছে ১৩৮ রানে।

টেস্টে এ বছরটা দারুণ কাটছে লিটনের। ৫ টেস্টে ফিফটি শুধু মিস করেছেন একটিতে। শ্রীলংকা সফরে দ্বিতীয় টেস্টে। অন্য ৪টি টেস্টে অন্ততঃ একটি করে ইনিংসে হাফ সেঞ্চুরি উদযাপন করেছেন লিটন।

এই শাখার আরও খবর

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au