বিনোদন

নতুন জীবনে পা রাখতে চলেছেন নুসরাত?

  • 7:04 am - May 29, 2021

নতুন সময় ডেস্ক : স্বামী নিখিল জৈনের সঙ্গে ডিভোর্স না হলেও অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন টালিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। দিন যত গড়াচ্ছে দুজনের প্রেম-ভালোবাসা ততই প্রকাশ্যে আসছে। সাম্প্রতিককালে নুসরাত আর যশের অন্তরঙ্গতা আর নিখিলের সঙ্গে দূরত্ব দেখে নেটিজেনদের একটাই প্রশ্ন নুসরাত কি এবার যশকে বিয়ে করতে চলেছেন?

গতকাল শুক্রবার যশের সঙ্গে গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলেন নুসরাত। গাড়িতে একান্তে সময় কাটিয়েছেন এই তারকা যুগল। দুজনই ইনস্টা স্টোরিতে একই ছবি পোস্ট করেছেন। দুজনের ছবিতে জ্বলজ্বল করছে একটাই কথা, ‘আমাকে বিনোদনে ভরিয়ে দাও!’ তার নীচে নুসরাত-যশের নাম। তবে তারা ‘এন্টারটেনড’ হতে কোথায় গিয়েছিলেন? সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। তবে ছবির ক্যাপশন বলছে, নিজেদের মতো করে সময় কাটাতেই তারা গাড়ি নিয়ে বেরিয়েছেন।

এর আগেও যশ-নুসরাত এক সঙ্গে সময় কাটিয়েছেন। আজমির শরিফের দরগায় প্রার্থনা জানাতে দেখা গেছে তাদের। পাহাড়ের কোলে, খাদের ধারে যশের ছবি তুলে দিয়েছেন নুসরাত।  নেটমাধ্যমে এক সঙ্গে ভালোমন্দ খাওয়াদাওয়ার ছবিও শেয়ার করে নিয়েছেন তারা। কিন্তু এভাবে এক সঙ্গে বেরিয়ে পড়ার ছবি এর আগে কখনও পোস্ট করেননি তারা। স্বামীকে তালাক না দিয়ে যশের সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়তে থাকায় নুসরাতের জীবনে এখন নিখিল জৈন ‘অতীত’ বলে ধারণা করা হচ্ছে।

দুই বছরের বেশি সময় আগে নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে জড়ান নুসরাত জাহান। কিন্তু বিয়ের এক বছর পরই আচমকাই ছন্দপতন রূপকথার প্রেমকাহিনিতে। নিখিল-নুসরাতের দাম্পত্য সম্পর্কের চিড় এখন টালিগঞ্জের ওপেন সিক্রেট। যদিও টালিউডের গুঞ্জন, স্বামী নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে অভিনেত্রীর। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি নিখিল বা নুসরাত।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au