বিনোদন

৫ বছরের মাথায় ভাঙল মাহির সংসার

  • 8:14 am - May 23, 2021

নতুন সময় ডেস্ক : অবশেষে সত্যি হলো গুঞ্জন। ভেঙেই গেল নায়িকা মাহিয়া মাহির সুখের ঘর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই খবরটি জানালেন মাহি। তবে ঠিক কবে এবং কী কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন- তা জানাননি নায়িকা। শনিবার (২৩ মে) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে স্ট্যাটাস দেন মাহি।

তিনি লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতার। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেক। আমি তোমাদের আজীবন মিস করব।’

শনিবার রাতে দেশীয় একটি সংবাদমাধ্যমকেও মাহি বলেন, ‘বিষয়টি সত্যি। তবে অনুরোধ করব নেতিবাচক কিছু না লেখার। আমি চাই পরস্পরের সম্মানবোধটা বাঁচুক।’ ২০১৬ সালে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন মাহি। সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন নায়িকা। গেল কয়েক বছরে একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও সেগুলো উড়িয়ে দিয়েছিলেন তিনি।

অপুর সাথে ফেসবুকে ছবি-স্ট্যাটাস, শ্বশুর বাড়ি ঘুরতে যাওয়ার ভিডিও প্রকাশ করেছিলেন নিজের ফেসবুকে। তা দেখে বোঝাই যাচ্ছিল মাহির সংসার ভালোই চলছে। কিন্তু হঠাৎ সেখানে বিচ্ছেদের সুর বেজে উঠল। মাহিও কিছুদিন ধরে ফেসবুক স্ট্যাটাসে তা বোঝানোর চেষ্টা করেছেন। শনিবার (২১ মে) একটি স্ট্যাটাসে মাহি লেখেন, ‘কখনও সম্পর্কের চেয়ে আত্মসম্মান বেশ গুরুত্বপূর্ণ।’

তার আগে ১২ মে অপুর সাথে দুটি ছবি শেয়ার করে মাহি লেখেন, ‘গত ৮৬৪০০ মিনিট ধরে ভাবছি তোমাকে নিয়ে গুনে গুনে ৫১টা লাইন লিখবো। কিন্তু কিভাবে যে লিখবো, ঠিক কোত্থেকে শুরু করবো সেটাই ভেবে পাচ্ছি না। আচ্ছা আমি কি আর কোনোদিন গুছিয়ে কথা বলাটা শিখব না, তাই না? তুমি তো আমাকে কিছুই শিখাতে পারলা না, এটাই কি ঠিক?’

যদিও গত ২১ মে আরেক পোস্টে মাহি ছন্দে ছন্দে লেখেন-

প্রেম যেনো পূর্ন হলো

যেনো সত্যি হলো

তোর অবাক চোখের ইশারায়।

শেষে একটা লাভ রিঅ্যাক্টও দেন নায়িকা। তবে কথাগুলো কার জন্য বা কাকে উদ্দেশ্য করে লিখেছেন- তা পরিষ্কার করেন নি মিষ্টি এই অভিনেত্রী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au