বিনোদন

নয়া রুপে বুবলী

  • 6:46 am - May 07, 2021

নতুন সময় ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমীন বুবলী। সুপারস্টার শাকিব খানের হাত ধরে বড় পর্দায় আগমন তার। ক্যারিয়ারের শুরু থেকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানে সঙ্গে জুটি হয়ে টানা ১১টি সিনেমায় অভিনয় করেছেন। এবার নতুন চমক নিয়ে হাজির হলেন অভিনেত্রী। সম্প্রতি ‘রিভেঞ্জ’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী।

সিনেমাটির পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে নির্মিত হচ্ছে সিনেমাটি। এ বিষয়ে বুবলী জানান, আগামী ২০ মে থেকে ‘রিভেঞ্জে’র শুটিং শুরু হবে। যদিও পুরোটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। কেরানীগঞ্জ ও মাদারীপুরে শুটিং হবে সিনেমাটির।

নায়িকা আরও বলেন, ‘আমার প্রথম সিনেমা বসগিরি হলেও প্রথম সেন্সর পাওয়া সিনেমা ‘শুটার’। যেটির প্রযোজক ছিলেন ইকবাল ভাই। এরপর ‘পাসওয়ার্ড’, ‘বীর’র পর আবারও তার প্রযোজনায় ‘রিভেঞ্জ’ করতে যাচ্ছি। এটি নিঃসন্দেহে ভালোলাগার। শুরু থেকে আমার প্রায় সব সিনেমাতে মিশা ভাইয়া ছিলেন। এখানেও তিনি আছেন। এই খারাপ সময়েও যারা সিনেমা নির্মাণের উদ্যোগ নিচ্ছেন তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।’

এদিকে ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল শাকিব-বুবলী জুটির সিনেমা ‘বিদ্রোহী’। শাপলা মিডিয়ার ব্যানারে এটি পরিচালনা করেছেন শাহীন সুমন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটির সম্ভাবনা ক্ষীণ।

এ ব্যাপারে বুবলী বলেন, ‘আগে ঈদে যখন আমার সিনেমা মুক্তি পেয়েছিল তখন আনন্দটা অনেক গুণ বেড়ে গিয়েছিল। কিন্তু এবার তো সময়টা খারাপ। যেখানে মানুষের বেঁচে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে সেখানে বিনোদনের তো প্রশ্নই ওঠে না। তাই এবারের ঈদে সিনেমা না আসলেও কোনো দুঃখ থাকবে না।’

‘রিভেঞ্জে’ সিনেমায় বুবলীর বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক রোশানকে। উল্লেখ্য, সবশেষ ‘ক্যাসিনো’ ও ‘চোখ’ সিনেমায় নায়ক বদল করেছেন এই নায়িকা। আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় ‘চোখ’ সিনেমাতেও জিয়াউল রোশানের বিপরীতে রয়েছেন বুবলী। আর ‘ক্যাসিনো’ সিনেমায় তিনি অভিনয় করেছেন চিত্রনায়ক নিরবের সঙ্গে। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au