বিনোদন

পরিচালক- প্রযোজকদের দ্বারে দ্বারে ঘুরছেন রিয়া

  • 8:17 am - April 28, 2021

নতুন সময় ডেস্ক : বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এই অভিনেতার মৃত্যুর পর অনেক ঝামেলা পোহাতে হয়েছে রিয়াকে। সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় আটক হন রিয়া। এরপর জেলেও যেতে হয়েছে তাকে। তবে পরবর্তী সময়ে জামিনে মুক্ত হন।

তারপর থেকে নিজেকে আড়ালেই রেখেছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে। জানা যায়, কাজের খোঁজে হায়দরাবাদ গিয়েছিলেন তিনি। রিয়ার এক ঘনিষ্ঠ সূত্র বলেন, “গত বছর পর পর অনেক ঘটনা ঘটে গেছে। রিয়া আবারো নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাইছে। ইতোমধ্যে কাজ খোঁজা শুরু করে দিয়েছেন তিনি। প্রযোজক-পরিচালকদের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু লাভ হচ্ছে না।”

এদিকে সুশান্তের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমালোচনার শিকার হন রিয়া। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য এই অভিনেত্রীকেই দায়ী করছেন। নির্মাতারাও নাকি এই অভিনেত্রী নিয়ে আর ঝুঁকি নিতে চাইছেন না। কিন্তু রিয়াও হাল ছাড়ছেন না। মুম্বাইয়ে কোনও কাজ না পেয়ে হায়দরাবাদে গিয়েছিলেন। কিন্তু সেখানে নতুন কোনও সিনেমা পেয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au