বিনোদন

করোনায় ভারত ছেড়েছেন শাহরুখের স্ত্রী-সন্তান, নেটিজেনদের ক্ষোভ প্রকাশ

  • 9:14 am - April 24, 2021

নতুন সময় ডেস্ক : ভারতের করোনা পরিস্থিতি খুবই সঙ্গিন। টানা দুইদিন দৈনিক সংক্রমণ ছাড়াল তিন লক্ষাধিক। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে বাজেভাবে ট্রোল হলেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান এবং তার ছেলে আরিয়ান। শাহরুখের মেয়ে সুহানা নিউইয়র্কে পড়াশোনা করে, সেখানেই চলে গেছেন দু’জন। তবে এই ঘটনাকে ‘পালানো’ মনে করছেন নেটিজেনরা। তারা বলছেন, দেশের খারাপ সময়ে তারা পালাচ্ছে।

একজন মন্তব্য করলেন, ‘পালাও, সবাই পালাও।’ আর একজন লিখেছেন, ‘এই সেলিব্রিটিরা নামেই ভারতীয়। দেশের যখন খারাপ সময় আসে তখন তারা দেশ ছেড়ে পালিয়ে যায়।’ এই সেলিব্রিটিরা কোন জরুরি পরিষেবার মধ্যে পড়ে, প্রশ্ন তুলেছেন একজন। তার দাবি, তাহলে সাধারণ মানুষ ঘরে বসে নিয়ম পালন করবে কেন? আর একজন লিখলেন, ‘পালাও, সবাই পালাও। পাবলিক সব মনে রাখবে।

একদিন না একদিন তো ফিরতেই হবে।’ তারা পালানো ছাড়া আর কীই বা করতে পারে, প্রশ্ন তুলেছেন আর এক টুইটার ব্যবহারকারী। গৌরি-আরিয়ানরা আর ভারতে না ফিরলেই কেউ কেউ আবার পরামর্শ দিয়েছেন- বিদেশেই কাজ জোগাড় করে পাকাপাকি ভাবে সেখানেই থেকে যাওয়ার। যদিও বিদেশে কাজ পাবেন কিনা তা নিয়েই কটাক্ষ করা হয়েছে।

শাহরুখ খান বলিউডের ইতিহাসে সবথেকে জনপ্রিয় অভিনেতা। সারা পৃথিবীতেই তার অনুগামী ছড়িয়ে আছে। কিন্তু করোনা পরিস্থিতিতে তার স্ত্রী-পুত্রকেও ট্রোল করা হল। অতিমারি ভারতের মানুষের মনে কী পরিমাণ নেতিবাচক প্রভাব ফেলেছে, এই ঘটনায় তা স্পষ্ট। উল্লেখ্য, ভারতে করোনা মহামারীর সংক্রমণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ায় নিজেদের সুরক্ষার জন্য বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবার মুম্বাই ছেড়ে যান।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার কারণে আগে থেকেই যুক্তরাষ্ট্রে আছেন মেয়ে সুহানা খান। বুধবার (২১ এপ্রিল) রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে মুম্বাই ত্যাগ করেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান ও ছেলে আরিয়ান খান। সেখানে মেয়ে সুহানা খানের অ্যাপার্টমেন্টে থাকবেন তারা। গৌরি, আরিয়ান, সুহানা নিউইয়র্ক থাকলেও এখনো মান্নাতে অবস্থান করছেন আব্রাম খান ও শাহরুখ খান। তাদের পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার বিষয়টি এখনও স্পষ্ট নয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au